এক্সপ্লোর

Bhawanipur By-election 2021 Result: এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আবির খেলে, মিষ্টিমুখ করিয়ে বিজয়োৎসব পালন তৃণমূল কর্মীদের

Bhawanipur Assembly, WB By-election 2021 Result: সল্টলেকের দত্তাবাদে দলনেত্রীর ছবি নিয়ে, আবির খেলে, মিষ্টিমুখ করিয়ে বিজয়োৎসব পালন করছেন তৃণমূল কর্মী, সমর্থকরা।

সন্দীপ সরকার, রঞ্জিৎ সাউ, কলকাতা: ভবানীপুর কেন্দ্রে অনেকটাই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের দত্তাবাদে দলনেত্রীর ছবি নিয়ে, আবির খেলে, মিষ্টিমুখ করিয়ে বিজয়োৎসব পালন করছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। 

অন্যদিকে, ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। পথচলতি মানুষকেও মাখানো হল আবির। হাততালি দিয়ে জয়ের আনন্দ পালন করেন তৃণমূল কর্মীরা। উৎসবে সামিল হন মদন মিত্র। তিনি গান গেয়ে বিজেপিকে কটাক্ষ করেন।

দলনেত্রীর জয়ের আশায় কালীঘাটে উৎসবে মাতলেন তৃণমূল কর্মীরা। উড়ছে সবুজ আবির।

ভবানীপুর-সহ রাজ্যের তিন কেন্দ্রে এগিয়ে তৃণমূল। জেলায় জেলায় উৎসবের ছবি। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়ার সঙ্গে সঙ্গে আসানসোল সিটি বাস স্ট্যান্ডে আবির মেখে উৎসবে মাতলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সদস্যরা। পোড়ানো হয় আতসবাজি।

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে তৃণমূল অফিসেই পালন করা হল বিজয়োৎসব। সকাল থেকেই টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন কর্মী, সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান বাড়তেই শুরু হয় আবীর খেলা। পোড়ানো হয় আতসবাজি। বিলি করা হয় মিষ্টি।

পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেও তৃণমূল কর্মী, সমর্থকদের বিজয়োল্লাস। গুঁইয়াদহ গ্রামে সবুজ আবির মেখে, ডিজে বক্স বাজিয়ে চলছে নাচ।

পিংলার মাদপুরে তৃণমূল বিধায়ক অজিত মাইতির বাড়িতে বিজয়োৎসব পালন করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। এলাকায় বিজয় মিছিলও করেন তাঁরা।

মালদার ইংরেজবাজারে পোস্ট অফিস মোড়ে তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। ঢাক বাজিয়ে নাচ। চলছে আবির খেলা। পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হচ্ছে।

এদিকে, ‘ভোটের ফল প্রকাশের পর হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে, রাজ্য প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। মুখ্যসচিবকে চিঠি লিখে জানাল নির্বাচন কমিশন। কমিশনের চিঠিতে এও বলা হয়েছে, ‘অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটের ফল প্রকাশের পর কোনওরকম বিজয় উৎসব পালন করা যাবে না।

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget