এক্সপ্লোর

WB Madhyamik Exam Update: ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, দেখে নিন কবে কোন পরীক্ষা

WB Madhyamik Exam Routine: মাধ্যমিক পরীক্ষা ১১.৪৫ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ৩টে পর্যন্ত।

কলকাতা: ২০২২-এ মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) নির্ঘণ্ট ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ (M)। সোমবার মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBBSE) তরফে একটি যৌথ সাংবাদিক বৈঠক করা হয়। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আগামী বছর অর্থাৎ ২০২২-এ ৭ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা।

কবে কী পরীক্ষা জেনে নিন

৭ মার্চ প্রথম ভাষা
৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা
৯ মার্চ ভূগোল পরীক্ষা
১১ মার্চ ইতিহাস পরীক্ষা
১০ মার্চ কোনও পরীক্ষা নেই
২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা
১৩ মার্চ রবিবার কোনও পরীক্ষা নেই
১৪ মার্চ অঙ্ক পরীক্ষা
১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা

মাধ্যমিক পরীক্ষা ১১.৪৫ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ৩টে পর্যন্ত। পরিস্থিতি বুঝে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে বলেই জানিয়ে দিল পর্ষদ ডিসেম্বরের শেষ দিকে হতে পারে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। এদিন সাংবাদিক বৈঠকে এও জানানো হয়েছে যে, সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা সংক্রমণের গ্রাফ কোনদিকে যায় সেই দিকে নজর রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

প্রায় দু-মাস পর ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল। স্কুল খোলার (School Reopening) পরই জোড়া পরীক্ষায় সরকারের নজর। আগেই জানানো হয়েছিল মার্চের (March) প্রথম সপ্তাহেই হবে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। এরপর এপ্রিলের (April) শুরুতেই হবে উচ্চমাধ্যমিক (Hs Exam)।

সূত্রের খবর, পর্ষদ ও সংসদের সঙ্গে সরকারের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এপ্রিলের শুরুতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে এবং এপ্রিলের শেষে জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrence Exam) পরীক্ষা হবে। জোড়া পরীক্ষা নিয়ে নবান্নের অনুমোদনের পরই দিনক্ষণ ঘোষণা করল বোর্ড। পূর্ব প্রতিশ্রুতি মতোই কালীপুজোর আগে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে কিনা তা স্কুলের উপরেই ছেড়েছিল সরকার।

সেরা শিরোনাম

SC On CJP: CJP-র বিরুদ্ধে সমস্ত FIR প্রত্যাহার করতে বলল দেশের শীর্ষ আদালত, 'সুপ্রিম' নির্দেশ শুনে মিষ্টিমুখ 'ককরোচ'দের
CJP-র বিরুদ্ধে সমস্ত FIR প্রত্যাহার করতে বলল দেশের শীর্ষ আদালত, 'সুপ্রিম' নির্দেশ শুনে মিষ্টিমুখ 'ককরোচ'দের
News Live: হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
BJP News: ‘দাদার অনুগামী না হয়ে দলের অনুগামী হোন’, মন্তব্য বিজেপি বিধায়কের, কাদের নিশানা?
‘দাদার অনুগামী না হয়ে দলের অনুগামী হোন’, মন্তব্য বিজেপি বিধায়কের, কাদের নিশানা?
Supreme Court: ‘লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে যত কম কথা বলবেন ততই ভাল’, কেন্দ্রীয় গোয়েন্দাদের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
‘লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে যত কম কথা বলবেন ততই ভাল’, কেন্দ্রীয় গোয়েন্দাদের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

ভিডিও

Alipurduar Gold Recovery News : ভুটান থেকে ভারতে পাচার হওয়া ১২০ গ্রাম সোনা উদ্ধার, গ্রেফতার ৩ | ABP
Narendra Modi : প্রথম ত্রৈমাসিকে GDP ৭.৮% ! বিশ্ব সঙ্কটেও ভারত এগোচ্ছে, নিরাশাবাদীদের তোপ মোদির
Abhishek Banerjee : ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক
Sumit Roy | ক্যামাক স্ট্রিট কাণ্ডে চাপ বাড়াচ্ছে পুলিশ, অভিষেক-সুমিত-ডেরেকের পরে বৈশ্বানরকেও সমন
Weather News Today | দিনভর দফায় দফায় বৃষ্টি, কোন কোন জেলায় হলুদ সতর্কতা? জেনে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
“আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Sourav Meets Abhipray Biswas: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
Embed widget