এক্সপ্লোর

Weather Update: সরল নিম্নচাপ, কবে থেকে শীতের আমেজ ! খোঁজ দিল আবহাওয়া দফতর

সপ্তাহান্ত থেকেই রাজ্যে শুরু হবে প্রাক শীত পর্ব। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : লক্ষ্মীপুজোর আগে স্বস্তির খবর। নিম্নচাপ সরে গেল বিহারের দিকে। আজ থেকেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, লক্ষ্মীপুজোয় দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। আর নিম্নচাপ কাটলেই রাজ্যে পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিয়ে শুরু হয়ে যাবে প্রাক শীত পর্ব। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ পুরোপুরি কাটার সঙ্গে সঙ্গেই বাতাসে মিলবে হেমন্তের আমেজ। আর জেরে জেরে সপ্তাহান্ত থেকেই রাজ্যে শুরু হবে প্রাক শীত পর্ব। 

শরৎ পেরিয়ে দোরগোড়ায় হেমন্ত এলেও নাছোড় বৃষ্টি যেন লাগামছাড়া। এর মাঝেই চিন্তা বাড়িয়েছিল নিম্নচাপ। তবে শেষমেশ তা থেকে বঙ্গবাসী মুক্তি পাচ্ছে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। লক্ষীপুজোয় খানিকটা স্বস্তি দিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে বিহারের ওপর অবস্থান করছে। যার জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বুধবার থেকেই। কিছুদিন আগে নিম্নচাপের গতিপ্রকৃতি দেখেই আলিপুর আবহাওয়া দফতর আশঙ্কা প্রকাশ করেছিল, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির। যদিও তা কেটে যাওয়ার খোঁজও দিল তারা। লক্ষ্মীপুজোর প্রস্তুতিতে আবহাওয়া সম্ভবত ব্যাঘাত ঘটাবে না বলেই প্রত্যাশা দক্ষিণবঙ্গে।

তবে উত্তরবঙ্গবাসীর জন্য অস্বস্তির খবর, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু’একটি জায়গায়। দার্জিলিং ও কালিম্পং-এর কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এমনিতেই এই মুহূর্তে উত্তরবঙ্গে বেড়েছে ধারাপাতের বহর। তবে দক্ষিণবঙ্গে কমে গিয়েছে বৃষ্টি।

দেখুন- নিম্নচাপ সরে গেল বিহারের দিকে, আজ থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি

আরও পড়ুন- লক্ষ্মীপুজোয় বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর?

আরও পড়ুন- ঘূর্ণিঝড়ের মাঝেই নিম্নচাপের চোখ রাঙানি, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget