এক্সপ্লোর

West Bengal Coronavirus: করোনা কোপে কতটা ক্ষতিগ্রস্ত বাংলা? সমীক্ষা শুরু রাজ্যে

মারণ ভাইরাসের দুই তরঙ্গ সমাজে কতটা ক্ষত তৈরি করেছে? তা জানতে এবার সমীক্ষা শুরু হল পশ্চিমবঙ্গে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনা থেকে সেরে উঠছেন অনেকেই। কিন্তু সঠিকভাবে সেরে উঠছেন না অনেকেই। কেউ অন্য রোগে ভুগছেন। কেউ আবার সেরে উঠেও অন্য রোগে মারা গিয়েছেন। কেউ আবার দীর্ঘ রোগভোগে কাজ হারিয়েছেন। মারণ ভাইরাসের দুই তরঙ্গ সমাজে কতটা ক্ষত তৈরি করেছে? তা জানতে এবার সমীক্ষা শুরু হল পশ্চিমবঙ্গে।

করোনা ভয়াবহ হয়ে উঠেছে রূপ বদলে। এক এক রূপে আসে, চলে যায়, কিন্তু রেখে যাচ্ছে নিজের ভয়ঙ্কর ছাপ! করোনা জয় করে হাসপাতাল থেকে হাসিমুখে বাড়ি ফিরেও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অনেকে।অনেকে করোনা থেকে সেরে উঠে নানা রকম অসুখে ভুগছেন। করোনা পরবর্তী দীর্ঘ রোগভোগের কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ। 

মারণ ভাইরাসের দুই তরঙ্গে সমাজে কতটা প্রভাব পড়ল, সেইসব তথ্য একত্রিত করে এবার সমীক্ষা শুরু হল এ রাজ্যে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে কী হচ্ছে, কোভিড থেকে সেরে উঠে কতজন অন্য রোগে অসুস্থ হলেও, কতজন মারা গেলেন, এই নিয়ে গবেষণা শুরু হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতাল এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির গবেষকদের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে পোস্ট কোভিড ফলোআপ সার্ভে। 

সমীক্ষার দায়িত্বে রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালের ৩ চিকিৎসক। আইআইসিবি-র তরফে রয়েছেন দীপ্যমান গঙ্গোপাধ্যায়। বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষ, অনিমা হালদার বলেন, "করোনা সেরে গেলেও দুর্বলতা থাকছে। বুক, স্নায়ু, পেটের রোগ সহ বিবিধ অসুখে দীর্ঘ দিন ধরে অনেকেই ভুগছেন। প্রভাব কতটা, কোভিড পরবর্তী সময়ে ঠিক কী ধরণের সমস্যা বেশি হচ্ছে সেটা বুঝতেই এই বিশ্লেষণ।"

চিকিৎসক এবং গবেষক সূত্রে খবর, করোনা মুক্ত হওয়ার পর ক্লিনিকে চিকিৎসার জন্য আসেন মাত্র ৪০ শতাংশ মানুষ। সমীক্ষার স্বার্থে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এমন এক হাজার জনকে ফোন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুগুল ফর্ম পূরণ করা ৬০০ জনের তথ্য নিয়েই কাজ শুরু হয়েছে। 

বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল, আশিস মান্না বলেন,  "এখানে যাঁরা ভর্তি হয়েছিলেন তাঁদের অনেকের শারীরিক অসুস্থতা ছিল। কেউ মারা গিয়েছেন। অনেকে চাকরি হারিয়েছেন। চিকিৎসকরা বলছেন, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা যখন ঘনীভূত হচ্ছে, তার আগে এই সমীক্ষা স্বাস্থ্যক্ষেত্রের প্রস্তুতিতে অনেক কাজে আসবে।" সূত্রের খবর, এক মাস পর প্রকাশিত হতে পারে, সমীক্ষার প্রথম পর্বের রিপোর্ট। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
Priyanka Gandhi Vadra: কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget