এক্সপ্লোর

WB Assembly Eletion 2026: বরানগরে BLO-র সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী সজল ঘোষ, কী অভিযোগ তুললেন?

West Bengal Assembly Election 2026: গেটে কোনও বিএলও-কে না দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা। BLO-র দিকে তাকিয়ে সজল ঘোষকে বলতে শোনা যায় যে, যদি কোনও ভুয়ো ভোটার ঢুকে পড়ে, তাহলে কী হবে?

বরানগর: দ্বিতীয় দফার নির্বাচনে অন্য়তম হাইভোল্টেজ কেন্দ্র বরানগর। বুথে গিয়ে BLO-দের সঙ্গে বচসায় জড়ালেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। দ্বিতীয় দফার বিধানসভা কেন্দ্রে অত্যন্ত হাইভোল্টেজ কেন্দ্র বরানগর। সেখানে বুথে গিয়ে বিএলওদের সঙ্গে বচসায় জড়ালেন সজল ঘোষ। ভোটকেন্দ্রের গেটে কোনও বিএলও-কে না দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা। BLO-র দিকে তাকিয়ে সজল ঘোষকে বলতে শোনা যায় যে, যদি কোনও ভুয়ো ভোটার ঢুকে পড়ে, তাহলে কী হবে? সেই সময় কোনও একজন বিএলও বলেন যে, তিনি অসুস্থ কোনও ব্যক্তিকে নিয়ে আসতে গিয়েছিলেন, তখন সজল ঘোষ বলেন যে এই কাজ তো আপনাদের নয়।

সজল ঘোষ বলেন, 'BLO-রা নেই এখানে। যেখানে গেট, তার থেকে ১০ মিটার দূরে একটা কোনায় গোল হয়ে বসে আড্ডা মারছেন। ভুয়ো ভোটার তো ঢুকেই যাবে যখন, তখন কী হবে? হয় এটা উদ্দেশ্যপ্রণোদিত নয়ত কাজের জায়গায় সিরিয়াসনেস নেই।' সজল ঘোষ ইতিমধ্য়েই অবজার্ভারদের সঙ্গে যোগাযোগ করছেন যে BLO তাঁদের দায়িত্ব সঠিকভাবে সামালাচ্ছেন না। ভুয়ো ভোটার ঢুকে পড়ার গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

বরানগরে অন্য় একটি বুথে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র বাগবিতণ্ডায় জড়ালেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের বুথে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রর সঙ্গে সিআরপিএফের বচসা শুরু হয়। তিনি বলেন, 'বুথের ভিতরে এত লোক কেন? কার দায়িত্ব? আমার দায়িত্ব? নির্বাচন কমিশন বলেছে... সিআরপিএফের দায়িত্ব। এখানে হচ্ছেটা কী? ভিতরে এত লোক কেন? কী করছেন আপনি? কেন এরকম হচ্ছে? আপনার নাম বলুন? ভিতরে গিয়ে সবাইকে বাইরে বের করুন। হচ্ছেটা কী এখানে? বুথের ভিতরে এত লোকের যাওয়ার তো কথা নয়। আশপাশেও এত লোক থাকার কথা নয়।'    

এদিকে, প্রথম দফায় বেশি ভোটের ট্রেন্ড দ্বিতীয় দফাতেও দেখা গেল। দ্বিতীয় দফায় প্রথম ৬ ঘণ্টাতেই ভোট পড়ল ৬১% ভোট। ২০২১-এ এই ৭টি জেলায় ভোট পড়েছিল ৮১%। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮২%। প্রথম ৬ ঘণ্টাতেই ভোটদানের হার ২০২১-এর তুলনায় ১০% বেশি। ২০২১-এ প্রথম ৬ ঘণ্টায় ভোট পড়েছিল ৫১%, এবার ৬১%। ২০২১-এর তুলনায় প্রথম ৬ ঘণ্টাতেই কলকাতায় ২০% বেশি ভোটিং। আবার পূর্ব বর্ধমানে দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে। এই জেলায় দুপুর একটা পর্যন্ত মোট ৬৭ শতাংশ ভোট পড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget