এক্সপ্লোর

CPM Independence Day Celebration: অনেকের মন থেকে ' বিচ্ছিন্নতাবাদী ' তকমা ঘোচাতেই কি আলিমুদ্দিনে ওড়ানো হবে তেরঙ্গা?

স্বাধীনতার ৭৪ বছর পর মতবদল! রাজ্য কমিটি চাইলেই আগামী ১৫ অগাস্ট সিপিএমের পার্টি অফিসে উড়তে পারে জাতীয় পতাকা

কলকাতা : স্বাধীনতার পর কেটে গেছে ৭৪ টি বছর। বহু উত্থান-পতনের সাক্ষী থেকেছে গোটা দেশ। কিন্তু মত বদলায়নি সিপিএম। এতবছর কেটে গেলেও কোনওদিন আলিমুদ্দিন বা সিপিএমের  কোনও পার্টি অফিসে তোলা হয়নি ভারতের তেরঙ্গা পতাকা। স্বাধীনতা দিবস হোক বা প্রজাতন্ত্র দিবস, সিপিএমের পার্টি অফিসে ফতফত করে উড়েছে লাল-নিশানই। কখনও স্বাধীন ভারতের পতাকা ওড়েনি লালদুর্গের চূড়ায়। কিন্তু ব্যতিক্রম ঘটতে চলেছে। তাও স্বাধীনতার ৭৪ বছর পর। সিপিএম নিজের অবস্থান থেকে সরার সিদ্ধান্ত নিল। সূত্রের খবর, এই বছর স্বাধীনতা দিবসে সিপিএমের পার্টি অফিসের মাথায় উড়বে তেরঙ্গাও। মুখ্যমন্ত্রী হওয়ার দৌলতে সরকারিভাবে স্বাধীনতা দিবসে, জাতীয় পতাকা উত্তোলন করতেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা। কিন্তু নিজেদের পার্টি অফিসে লাল নিশান ব্যতীত কোনও পতাকা দেখা যায়নি। কিন্তু এবার ব্যতিক্রম। 

দল স্বাধীনতা দিবসে নানা কর্মসূচি নিলেও, পার্টি অফিসে উড়ত না জাতীয় পতাকা। যার ব্যতিক্রম ঘটতে পারে আগামী রবিবার। ১৫ অগাস্ট দেশের পতাকা উড়তে দেখা যেতে পারে আলিমুদ্দিন স্ট্রিট-সহ সিপিএমের অন্যান্য পার্টি অফিসেও।
কিন্তু স্বাধীনতার ৭৪ বছর পর কেন এমন মতবদল? রাজনৈতিকমহলের একাংশ মনে করছেন, স্বাধীনতা দিবস পালন না করায় সিপিএমকে অনেকেই বিচ্ছিন্নতাবাদী বলে মনে করেন। সেই তকমা ঘোচাতেই এই সিদ্ধান্ত।

কলকাতার আলিমুদ্দিন স্ট্রিট থেকে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন, সিপিএমের পার্টি অফিসগুলিতে এতদিন শুধুমাত্র লাল পতাকাই উড়তে দেখেছে সবাই। তবে আগামী ১৫ অগাস্ট বদলে যেতে পারে ছবিটা।  লাল পতাকা ছাড়াও, ওই দিন শুধু আলিমুদ্দিন নয়, সেখানে দেখা যেতে পারে জাতীয় পতাকা। স্বাধীনতার ৭৪ বছর পর, এই প্রথমবার ১৫ অগাস্ট পার্টি অফিসগুলিতে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিল সিপিএম। শুধু তাই নয়, এক বছর ধরে দিনটি উদযাপন করারও সিদ্ধান্ত নিয়েছে তারা।

রবিবার শেষ হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সূত্রের খবর, সেই ভার্চুয়াল বৈঠকেই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তাব দিয়েছিলেন সুজন চক্রবর্তী। সেই প্রস্তাবে সম্মতি দিয়ে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন,  নেতৃত্ব চাইলে ১৫ অগাস্ট দলের পার্টি অফিসগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget