এক্সপ্লোর

West Bengal Election 2026: স্বাধীনতার পর ভোটদানের হারে দেশের সর্বকালীন রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ !

Records Highest Ever Poll Participation Since Independence: প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও উপচে পড়ল ইভিএম!

কলকাতা: প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও উপচে পড়ল ইভিএম! ভোট পড়ল ৯২.৫৬ শতাংশ। ২ দফায় গড় ভোটের হার প্রায় ৯৩ শতাংশ। দ্বিতীয় দফার ভোটে যে কেন্দ্রের দিকে সবার নজর ছিল, সেই ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে ৮৬ দশমিক ৭৪ শতাংশ।

আরও পড়ুন, ৭৭ টি বুথে "EVM-র উপর ব্ল্যাকটেপ-আতর .." ! 'পুনর্নির্বাচন'-র আর্জিতে কী জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক ?

সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায়, হাসিমুখে ভোটদান। আট থেকে আশি....দাদু-ঠাকুমার সঙ্গে অষ্টাদশী নাতনি। উপচে পড়ল ইভিএম। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের সর্বোচ্চ হার ছিল ২০১১ সালে। ‘পরিবর্তনের’ সেই বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৪.৪৬ শতাংশ। ভেঙে পড়ে গেছিল ৩৪ বছরের বাম শাসন। ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সিপিএমের পতন ঘটেছিল। এখনও সিপিএম শূন্য়ের গেরো কাটাতে পারেনি। আর পরিবর্তনের সেই বিধানসভা ভোটের চেয়েও অনেক বেশি ভোট পড়ল এবার। 

ভোট শেষ হওয়ার অনেক আগেই ছাপিয়ে গেল ২০১১ সালের ভোটের রেকর্ড। উপচে পড়ল ইভিএম। দু হাত খুলে ভোট দিলেন সাধারণ মানুষ। আর তাই প্রশ্ন এখন একটাই এবারের ভোটে খড়কুটোর মতো উড়ে যাবে কোন দল? এবারের ভোটে কাদের করুণ রাজনৈতিক পরিণতি ঘটতে চলেছে? কে বসতে চলেছে সিংহাসনে? ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এবার কে ভিক্ট্রি সাইন দেখাবে? এবারও নবান্ন থেকে ভিক্ট্রি সাইন?
না কি কার্যত আড়ালে অভিমানে পড়ে থাকা রাইটার্স ভবন থেকে পথ চলা শুরু হবে? পরিবর্তন না প্রত্য়াবর্তন?
 
প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় এরাজ্য়ে ভোট পড়েছে ৯২.৫৬ শতাংশ। ২ দফার গড় ভোটের হার ৯২.৮৭ শতাংশ। প্রধানমন্ত্রী বলেন, আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কৃতজ্ঞ, তাঁরা নিজেদের অধিকার সম্পর্কে  সচেতন এবং প্রচুর মানুষ ভোটদান করছেন। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় দফায় বুধবার, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে ১৮.৩৯ শতাংশ। সকাল ১১টায় সেই হার দাঁড়ায় ৩৯.৯৭ শতাংশ। ৬১.১১ শতাংশ ভোট পড়ে যায় দুপুর ১টা পর্যন্ত। দুপুর ৩টে প্রদত্ত ভোটের হার দাঁড়ায় ৭৮.৬৮ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৮৯.৯৯ শতাংশ। শেষ অবধি সেই হার দাঁড়ায় ৯২.৫৬ শতাংশে। 

 নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে, ৯৩.৭৯%। দক্ষিণ ২৪ পরগনায় ৯৩.১৫%, উত্তর ২৪ পরগনা ৯২.৮২%, হাওড়া ৯২.৫২%, নদিয়া ৯২.০৭%, হুগলিতে ৯১.৯৩%, কলকাতা উত্তরে ৮৯.৩৫%, কলকাতা দক্ষিণে ৮৭.৮৪% ভোট পড়েছে। আর দ্বিতীয় দফার ভোটে যে কেন্দ্রের দিকে সবার নজর ছিল, সেই ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে ৮৬ দশমিক ৭৪ শতাংশ।ভোট শেষ , সিদ্ধান্ত বাক্সবন্দি, বাক্স খুললে কে উচ্ছ্বাসে মেতে উঠবে? কোন রংয়ের আবীরে রাংবে পশ্চিমবঙ্গ?তা দেখারই অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget