এক্সপ্লোর

WB Elections 2021:  "কেউ সম্মান দিয়ে ডাকলে আপত্তি নেই", দল ছাড়লেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়

একইসঙ্গে বিজেপিতে যাওয়ার জল্পনাও জিইয়ে রাখলেন...

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রার্থীপদ নিয়ে ক্ষোভের জেরে রবিবারই বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাত্‍পর্যপূর্ণভাবে ঠিক একদিন পরেই তৃণমূল ছাড়লেন রায়দিঘির দু’বারের বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়।

আজ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। দলের কোনও পদে না থাকায় পদত্যাগের প্রয়োজন নেই বলে জানিয়েছেন অভিনেত্রী-বিধায়ক। 

দীর্ঘদিন থেকেই তৃণমূলের কোনও কর্মসূচিতেই দেখা যায়নি দেবশ্রী রায়কে। এমনকি নিজের বিধানসভা কেন্দ্র রায়দিঘিতেও কোনও অনুষ্ঠানে তাঁকে ইদানীং দেখা যায়নি! এই পরিস্থিতিতে  দেবশ্রী রায়ের বিধানসভা আসন রায়দিঘিতে অলোক জলদাতাকে প্রার্থী করেছে তৃণমূল।

দেবশ্রী বলেন, আমিই বলেছিলাম রায়দিঘিতে দাঁড়াব না। কুণাল ঘোষ বলেছিলেন দিদি আপনি দলের বিরুদ্ধে কোনও কথা বলবেন না। আমি কি পার্টির বিরুদ্ধে গত ১০ বছরে কিছু বলেছি? বলিনি। আমি বলেছি আমার সঙ্গে এই এই হয়েছে। উনি বলেছিলেন আমি বসে আলোচনা করব। কিন্তু সময় হয়নি ব্যস্ত মানুষ। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম।

তাহলে কি প্রার্থী না হতে পেরেই দলত্যাগ?  দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দেবশ্রী জানান, দল তাঁকে ব্যবহার করেছে। কিন্তু পরিবর্তে উপযুক্ত সম্মান পাননি। দু’ বারের বিধায়ক হওয়ার পরও কখনও মন্ত্রিত্ব পাননি দেবশ্রী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকী, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান না করায় ক্ষুব্ধ দেবশ্রী। 

তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছেদের পর এবার কি তাহলে ডেস্টিনেশন বিজেপি? এই ইস্যুতে অবশ্য সম্ভাবনা উড়িয়ে দিলেন না একসময়ের জনপ্রিয় অভিনেত্রী! জানিয়ে রাখলেন, কোনও দল সম্মান নিয়ে ডাকলে কাজ করতে আপত্তি নেই। বলেন, অভিনয় করব। আর যদি কেউ সম্মান দিয়ে কিছু অ্যাপ্রোচ করে, তাহলে ভেবে দেখব।

তবে দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদানের জল্পনা এই প্রথম নয়! ২০১৯-এর ১৪ অগাস্ট দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে পদ্মশিবিরে যোগদান করেছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।  সেদিন সেখানে উপস্থিত ছিলেন দেবশ্রী রায়ও। 

কিন্তু পরবর্তীকালে শোভন-বৈশাখীর আপত্তিতেই আর বিজেপিতে যোগ দেওয়া হয়নি তাঁর।  এর ঠিক ১৪ দিনের মাথায় ২৮ অগাস্ট, সন্ধেয় সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ির সামনে গাড়িতে বসে থাকতে দেখা যায় দেবশ্রী রায়কে। 

সূত্রের দাবি, সেদিন দিলীপ ঘোষের সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন তিনি। যা নিয়ে ফের একবার তাঁর বিজেপি-যোগের জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু সেদিন আর দিলীপ ঘোষের সঙ্গে দেখা হয়নি দেবশ্রী রায়ের। 

এর তিনমাস পর অবশ্য সব ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে বলে জানিয়েছিলেন তিনি!  এরপর থেকেই কার্যত রাজনীতিতে সক্রিয়ভাবে আর দেখা যায়নি এই অভিনেত্রীকে। 

কার্যত শোভন-বৈশাখীর আপত্তিতেই দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান আটকে যায়। এবার তাঁরাই যখন পদ্মের হাত ছেড়েছেন, তখন কী গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন অভিনেত্রী? 

ভোটের মুখে দেবশ্রী রায় এখন কোন পথে পা বাড়াবেন, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।   

---------

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget