এক্সপ্লোর

Park Hotel Case Update: খুলবে পানশালা? আজই পার্ক হোটেলকাণ্ডের শুনানি

ঘটনার পর হোটেলের পানশালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল আবগারি দফতর।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: আজ পার্ক হোটেলকাণ্ডের শুনানি। করোনাবিধি উপেক্ষা করে পার্টির ঘটনা সামনে আসার পরই আবগারি দফতর ওই হোটেলে মাদক পরিবেশন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে। আজ শুক্রবার সেই বিষয়েই শুনানি হবে। আবগারি দফতরেই হবে এই শুনানি। হোটেল কর্তৃপক্ষ এবং আবাগারি দফতরের আধিকারিক। এদিন দু-পক্ষই উপস্থিত থাকবে। পার্ক হোটেল কর্তৃপক্ষ মদ পরিবেশন করতে পারবেন কিনা সে ব্যাপারে আজই রায় ঘোষণা করা হবে। 

গত ১৬ জুলাই পার্ক হোটেলের ম্যানেজারকে তলব করে আবগারি বিভাগ। পার্ক হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সি সি ফুটেজও সংগ্রহ করে তারা। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মদ সরবরাহ করা হয়? সি সি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে আবগারি বিভাগ। শুধু তাই নয়, মদ বাইরে থেকে আনা হয়, নাকি হোটেলই তা সরবরাহ করে? জানতে চায়  আবগারি বিভাগ।  হোটেল কর্তৃপক্ষর দাবি, মদ এসেছিল বাইরে থেকে। পার্টিতে মদ ছাড়াও সরবরাহ করা হয়েছিল কি অন্য কোনও মাদক? জানতে চায় আবগারি দফতর। 

পুলিশ সূত্রে খবর, লালবাজারের তরফে আবগারি দফতরকে চিঠি দিয়ে ঘটনার দিন পার্ক হোটেলে কী কী অনিয়ম হয়েছে, তা জানানো হয়েছে। তার প্রেক্ষিতেই হোটেলের পানশালা বন্ধ রাখার নির্দেশ দেয় আবগারি দফতর। এর পর ম্যানেজারকেও ডেকে পাঠায় আবগারি দফতর। 

সম্প্রতি করোনা-বিধি উড়িয়ে, সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে মধ্যরাতে পার্কস্ট্রিটের পাঁচতারা হোটেলে স্যাটার্ডে নাইট পার্টির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় ৩৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়,মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি। বিদেশি মদের বোতল ও গাঁজা। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ১০ জনকে ডেকে পাঠানো হয় লালবাজারে। ওই ১০ জনের মধ্যে ছিলেন হোটেলের ফ্লোর ম্যানেজার, লবি ম্যানেজার, হোটেলের সঙ্গে যুক্ত ডিজে এবং বার ও বেভারেজের দায়িত্বে থাকা ম্যানেজার। 

এদিকে ইতিমধ্যেই আবগারি দফতর পার্ক হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হোটেলের ৯টি বার বন্ধ রাখতে হবে। সেখানে মদ সরবরাহ করা যাবে না। যেভাবে করোনা পরিস্থিতি ও কার্যত লকডাউনের সমস্ত নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে পার্ক হোটেলে পার্টির আয়োজনের অভিযোগ উঠেছে, তা দেখে তাজ্জব লালবাজারের কর্তারা। পুলিশ সূত্রে খবর, যে এজেন্সির মাধ্যমে ঘটনার দিন পার্ক হোটেলে ঘর বুক করা হয়েছিল, তাদেরও চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget