এক্সপ্লোর

Krishna Janmabhoomi-Shahi Idgah Case: সম্পত্তির কাগজ দেখাতে পারেনি ওয়াকফ বোর্ড ও মসজিদ কমিটি, কৃষ্ণ জন্মভূমি মামলায় দাবি হিন্দু পক্ষের

Krishna Janmabhoomi-Shahi Idgah Case: কৃষ্ণ জন্মভূমি ও শাহী ইদগাহ মামলায় এখনও পর্যন্ত দাবির স্বপক্ষে ওই বিতর্কিত জমির কোনও কাগজ দেখাতে পারেনি মুসলিম পক্ষ। বৃহস্পতিবার আদালতে এই দাবি করে হিন্দুপক্ষ।

প্রয়াগরাজ: বিতর্কিত জমি যে তাদের তার স্বপক্ষে কোনও কাগজ এখনও পর্যন্ত দেখাতে পারেনি সুন্নি ওয়াকফ বোর্ড ও মসজিদ কমিটি। শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী ইদগাহ মামলার (Krishna Janmabhoomi-Shahi Idgah Case) শুনানিতে বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) এই দাবি করলেন হিন্দু পক্ষের আইনজীবী। সেই সঙ্গে তিনি একথাও জানান যে ওয়াকফ বোর্ড ও মসজিদ কমিটির নামে কোনও বিদ্যুতের সংযোগও নেই। ওরা বেআইনিভাবে বিদ্যুৎ নিয়েছে বলে ওদের বিরুদ্ধে বিদ্যুৎ দফতরের তরফে একটি এফআইআরও দায়ের করা হয়েছে।

মথুরায় কৃষ্ণ জন্মভূমির লাগায়ো শাহী ইদগাহকে সরিয়ে দেওয়ার জন্য মামলা চলছে এলাহাবাদ হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে এই দাবি করেন হিন্দু পক্ষের আইনজীবী। বিতর্কিত ওই জমিটির স্থিতাবস্থা বজায় রাখার আবেদন জানিয়ে বিচারপতি মায়াঙ্ক কুমার জৈনের এজলাসে হলফনামা জমা করেছে মুসলিম পক্ষ। তার বিরোধিতা করেই শাহী ইদগাদ ওই বিতর্কিত জমি থেকে সরানোর দাবি জানানো হয়েছে হিন্দু পক্ষের তরফে। বৃহস্পতিবার এই মামলার শুনানির পর আগামী ২০মে ফের শুনানির দিন ধার্য্য করেছে আদালত।

বুধবার হিন্দু পক্ষের তরফে দাবি করা হয়, ১৯৬৮ সালে দুপক্ষের মধ্যে বিতর্কিত জমি নিয়ে যে সমঝোতার কথা বলছে সুন্নি ওয়াকফ বোর্ড ও মসজিদ কমিটি তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, ওই সম্পত্তিটি হাজার বছরেরও বেশি সময় ধরে দেবতা কাটরা কেশব দেও-এর নামে রয়েছে। ১৬ শতাব্দীতে ভগবান কৃষ্ণের জন্মভূমি ধ্বংস করে দিয়ে সেখানে ইদগাহ হিসেবে একটি চবুতরা বা মঞ্চ তৈরি করা হয়। 

অন্যদিকে মুসলিম পক্ষের তরফে আইনজীবী তসলিমা আজিজ আহমেদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবারের শুনানিতে অংশ নিয়ে পুরনো দাবিই করেন। তিনি জানান, ১৯৬৮ সালের ১২ অক্টোবর দুপক্ষই ওই বিতর্কিত জমি নিয়ে সমঝোতা করেছিল। সেই সমঝোতাটি ১৯৭৪ সালে একটি দেওয়ানি মামলার মাধ্যমে সুনিশ্চিত করা হয়। যদি ওই সমঝোতা না মানা হত তাহলে তিন বছরের মধ্যেই মামলা করতে পারত হিন্দু পক্ষ। কিন্তু, তারা সেটা না করে ২০২০ সালে মামলা দায়ের করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Amit Shah: 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, আমরা ওটা নিয়েই ছাড়ব', হুঙ্কার শাহর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget