এক্সপ্লোর

চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ছাত্রীকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার

গ্রেফতারি এড়াতে এলাহবাদ হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন ওই ছাত্রী। বৃহস্পতিবার ছিল শুনানি।কিন্তু অপেক্ষা করল না সিট।

নয়াদিল্লি: ধর্ষণের অভিযোগ এনেছিলেন প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা চিন্ময়ানন্দের বিরুদ্ধে। সেই অভিযোগকারিণীই এখন তোলাবাজির অভিযোগে ধৃত। গ্রেফতারি এড়াতে এলাহাবাদ হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন ওই ছাত্রী। বৃহস্পতিবার ছিল শুনানি। কিন্তু অপেক্ষা করল না সিট। পুলিশ সূত্রের খবর, কয়েকটি টেলিফোনিক কথোপকথনে আড়ি পেতে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম অনুমান করে, তিনি পালানোর পরিকল্পনা করছেন। তারপরই দ্রুত গ্রেফতারির সিদ্ধান্ত নেয়। তাঁকে গ্রেফতার করে কোতওয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। মেডিক্যাল টেস্টের পর তাঁকে আদালতে পেশ করা হবে। ডিজিপি ওপি সিংহ জানান, ওই আইন ছাত্রীর বিরুদ্ধে চিন্ময়ানন্দের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ আছে। এর আগে মঙ্গলবারও ওই মেয়েটিকে গ্রেফতার করে সিট। পরে জেলা আদালত গ্রেফতারির ওপর স্থগিুতাদেশ দেওয়ায় ছেড়ে দিতে হয়। অভিযোগ, মেয়েটি চিন্ময়ানন্দের থেকে ৫ কোটি টাকা আদায় করার চেষ্টা করেছিলেন। সেই সঙ্গে চিন্ময়ানন্দকে ব্ল্যাকমেল করছিলেন বলেও অভিযোগ। অভিযুক্তের তালিকায় ওই আইন ছাত্রীর সঙ্গে আছে আরও তিন যুবকের নাম। তার মধ্যে ২ জনকে হেফাজতে নিয়েছে সিট। সূত্রের খবর, তাঁদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে ও মেয়েটির বক্তব্যের সত্যতা যাচাই করা হবে। স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম মেয়েটির সেই মোবাইল ফোনটিও উদ্ধার করার চেষ্টা করছে, যেটি রাজস্থানে গিয়ে ইচ্ছাকৃত ভাবে হারিয়ে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ। এলাহাবাদ হাইকোর্ট ওই আইনের ছাত্রীর বিরুদ্ধে আরও প্রমাণ দাখিল করার নির্দেশ দিয়েছে। গত মাসে ওই আইনের ছাত্রী প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে লাগাতার এক বছর ধরে ধর্ষণের অভিযোগ আনেন। সেই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টও করেন তিনি।

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget