এক্সপ্লোর

Canada News: কানাডায় ভারতী বংশোদ্ভূত শিল্পপতিকে গুলি করে খুন, দায় স্বীকার লরেন্স বিশনোই গ্যাংয়ের

Lawrence Bishnoi Gang: সম্প্রতি রাজস্থান থেকে আমেরিকায় লরেন্স বিশনোই গ্যাংয়ের সক্রিয় সদস্য জগদীপ সিংহ ওরফে জগ্গাকে গ্রেফতার করা হয়।

নয়াদিল্লি: কানাডায় ফের তাণ্ডব কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের গ্যাংয়ের। ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতিকে খুনে দায় স্বীকার করল তারা। পাশাপাশি, পাঞ্জাবি গায়কের বাড়িতে গুলি চালানোর দায়ও স্বীকার করেছে লরেন্স বিশনোই গ্যাং। (Canada News)

সম্প্রতি রাজস্থান থেকে আমেরিকায় লরেন্স বিশনোই গ্যাংয়ের সক্রিয় সদস্য জগদীপ সিংহ ওরফে জগ্গাকে গ্রেফতার করা হয়। আর তার পরই কানাডায় নতুন করে অপরাধ ঘটিয়েছে লরেন্স বিশনোই গ্যাং। ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি দর্শন সিংহ সহাসিকে খুন করেছে তারা। (Lawrence Bishnoi Gang)

লরেন্স বিশনোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ঢিলোঁ সোশ্যাল মিডিয়ায় অপরাধের দায় স্বীকার করেছে। তার দাবি, ৬৮ বছর বয়সি দর্শন মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তাঁর কাছ থেকে মোটা টাকা চাওয়া হয়েছিল। কিন্তু তা না দেওয়ায় দর্শনকে মেরে ফেলা হয়েছে।

কানাডার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী, সোমবার সকালে ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাবটসফোর্ডে বাড়ির সামনে গুলিবিদ্ধ হন দর্শন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দর্শনের জন্য ওতপেতে বসে ছিল শ্যুটার। বাড়ির বাইরে রাস্তার উপর গাড়ি দাঁড় করানো ছিল। বাড়ি থেকে বেরিয়ে সবে দরজা খুলে গাড়িতে বসেন দর্শন। আর সঙ্গে সঙ্গেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুটে আসে। গুলি ছুড়ে পালিয়ে যায় আততায়ী।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখনই অবস্থা গুরুতর দর্শনের। ফার্স্ট রেসপন্ডার্স তাঁকে বাঁচানোর সবরকম চেষ্টা করলেও লাভ হয়নি শেষ পর্যন্ত। এই ঘটনার দরুণ এলাকার তিনটি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোনও শিশু আহত না হলেও, তাদের শেল্টার ইন প্লেস নীতি মেনে চলতে বলে পুলিশ।

টেক্সটাইল রিসাইকল সংস্থা Canam International-এর প্রেসিডেন্ট ছিলেন দর্শন। ১৯৯১ সালে ভারত ছেড়ে কানাডা চলে যান। ছোট খাটো কিছু কাজ করার পর একটি মুখ থুবড়ে পড়া সংস্থার অংশীদার হয়ে ওঠেন। তাঁর হাতেও সেই মুখ থুবড়ে পড়া সংস্থা আন্তর্জাতিক সংস্থা হিসেবে খ্যাতি লাভ করে। সমাজসেবামূলক কাজকর্মও করতেন দর্শন। এই ঘটনার পর কানাডায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

পাঞ্জাবি গায়ক চান্নি নাট্টনের বাড়িতে গুলিও চালিয়েছে লরেন্স বিশনোই গ্যাং। গোল্ডির দাবি, চান্নির সঙ্গে আর এক গায়ক সর্দার খেরার ঘনিষ্ঠতা তাদের না পসন্দ। সর্দার খেরার সঙ্গে কাজ করলে মাশুল গুনতে হবে বলে চান্নিকে হুঁশিয়ারিও দিয়েছে সে।

কানাডায় সন্ত্রাসী সংগঠন হিসেবেই পরিচিত বিশনোই গ্যাং। পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ৭০০ শ্যুটআউটের ঘটনায় তাদের সংযোগ উঠে এসেছে। ব়্যাপার সিধু মুসেওয়ালাকে তারাই খুন করে। বলিউড অভিনেতা সলমন খানকেও তারা লাগাতার হুমকি দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget