এক্সপ্লোর

Handwara Encounter: জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়ায় বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম লস্কর কমান্ডার সহ ২ জঙ্গি

Let Commander Killed in Encounter: লস্করের ওই শীর্ষস্থানীয় নেতা সিআরপিএফের ওপর দু’টি হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত

নয়াদিল্লি: কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর সাফল্য। উত্তর কাশ্মীরের হান্দওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার সহ ২ জঙ্গি।

পুলিশ সূত্রে খবর, নাসিরউদ্দিন লোন নামে উপত্যকায় লস্করের ওই শীর্ষস্থানীয় নেতা সিআরপিএফের ওপর দু’টি হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত। গত ১৮ এপ্রিল সোপোরে জঙ্গি হামলায় তিন সিআরপি জওয়ান নিহত হন। পরে ৪ মে হান্ডওয়াড়ায় ফের আরও তিন সিআরপি জওয়ান জঙ্গিদের গুলির শিকার হন।

জম্মু কাশ্মীর পুলিশের আইজি বলেন, এই দুটি ঘটনার মাস্টারমাইন্ড ছিল লোন। লোনের সঙ্গী যে জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে, সে সম্ভবত পাকিস্তানের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

গোপন সূত্রে খবর পেয়ে হান্দওয়াড়ার গানিপোরা ক্রালগুন্দ এলাকায় অভিযান চালায় সেনার ৩২ রাষ্ট্রীয় রাইফেল এবং সিআরপিকে নিয়ে গঠিত যৌথবাহিনী। সেই সময় জঙ্গিরা গুলি চালালে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাস্থলেই খতম হয় লোন ও তার সঙ্গী।

অন্যদিকে, সোপোরে আরেকটি ঘটনায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি খতম হয়েছে। গতকাল বারামুলা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছিল ২ জঙ্গি। ওই জঙ্গিরা সোমবার বারামুলাক ক্রি এলাকায় নাকা চেকিংয়ের সময় নিরাপত্তাবাহিনীর ওপর গুলিবর্ষণ করলে ২ সিআরপি জওয়ান ও এক পুলিশকর্মীর মৃত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget