এক্সপ্লোর

Delhi Lockdown: ১ দিনে সংক্রমিত ২৭ হাজারের বেশি, ফের লকডাউনের মেয়াদ বাড়ল দিল্লিতে

টুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আরও ১ সপ্তাহ বাড়ানো হল দিল্লির লকডাউন।

দিল্লি: রাজধানীতে দীর্ঘ হচ্ছে মৃত্যু-মিছিল। পরিস্থিতি মোকাবিলায় ফের লকডাউনের মেয়াদ বাড়াল কেজরিওয়াল সরকার। টুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী আরও ১ সপ্তাহ বাড়ানো হল দিল্লির লকডাউন। প্রথম দফা লকডাউনের শেষে, গত ২৫ এপ্রিল আরও ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছিল দিল্লির সরকার। গত রবিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে জানান, "আগামী ৩ মে ভোর ৫টা পর্যন্ত দিল্লিতে লকডাউন জারি থাকবে।"

">

আগামী সোমবার শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। তার আগেই দিল্লির সরকার তার মেয়াদ ফের বাড়ানোর কথা ঘোষণা করেছে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, বিগত চার সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে উত্তরপ্রদেশের অবস্থা আশঙ্কাজনক। দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর খবর মিলেছে দিল্লিতেই।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত ১৯ এপ্রিল প্রথম ৬ দিনের লকডাউন ঘোষণা করেছিল কেজরিওয়াল সরকার। কিন্তু, সংক্রমণের ঊর্ধ্বমুখী হার বিচার করে তা আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দিন যত এগোচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাই আবারও লকডাউনের মেয়াদ ১ সপ্তাহ বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, পরিস্থিতির পর্যবেক্ষণ করে কড়া ভাষায় শনিবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিল দিল্লি হাইকোর্ট। এদিন কেন্দ্রকে হাইকোর্ট বলে, "মানুষ মরছে আর আমাদের কি চোখ বুজে থাকতে বলছেন ? দ্রুত দিল্লিতে অক্সিজেনের ব্যবস্থা করুন, নয়ত আদালত অবমাননার অভিযোগ আসবে। এনাফ ইজ এনাফ।"

উল্লেখ্য, দিল্লিতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই। পরিসংখ্যান অনুযায়ী একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন, ২৭, ০৪৭ জন। ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৭৫ জন। অন্যদিকে গোটা দেশে মোট আক্রান্ত ১,৯১,৬৪,৯৬৯ জন। মৃতের সংখ্যা বেড়ে ২,১১,৮৫৩ জন।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
ABP Ananda Top 10,2 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,2 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
India-Pakistan: সীমান্তে বড় অভিযান, ভারতীয় সেনাবাহিনীর হাতে ২ পাকিস্তানি অনুপ্রবেশকারী খতম, কড়া হল সিকিউরিটি
সীমান্তে বড় অভিযান, ভারতীয় সেনাবাহিনীর হাতে ২ পাকিস্তানি অনুপ্রবেশকারী খতম, কড়া হল সিকিউরিটি

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget