এক্সপ্লোর

Lok Sabha Security Breach: ‘খেটে খাওয়া সাধারণ নাগরিক আমরা...’, কেন লোকসভায় তাণ্ডব, জানালেন গ্রেফতার হওয়া তরুণী

Security Breach Lok Sabha: সংসদভবন হামলার ২২ বছর পূর্তির দিন এই ঘটনায় স্তম্ভিত সাংসদ থেকে সাধারণ মানুষ। সংসদভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা।

নয়াদিল্লি: ২২ বছর আগে রক্ত ঝরেছিল পুরনো সংসদভবনে। জঙ্গিদের হামলায় প্রাণ গিয়েছিল ন'জনের। সেই স্মৃতি উস্কে দিল বুধবার নতুন সংসদভবনের লোকসভার মধ্যে এবং বাইরের তাণ্ডব। স্মোক ক্যানিস্টার্স হাতে লোকসভার অধিবেশনে ঝাঁপিয়ে পড়লেন দুই যুবক। হলুদ রংয়ের গ্যাস ছড়িয়ে দিলেন চারিদিকে। সেই সঙ্গে চলল স্লোগানও। সংসদভবনের বাইরেও একই ঘটনা চোখে পড়ে। সেখান থেকে এক যুবক এবং তরুণীকে গ্রেফতার করা হয়েছে। (Lok Sabha Security Breach)

সংসদভবন হামলার ২২ বছর পূর্তির দিন এই ঘটনায় স্তম্ভিত সাংসদ থেকে সাধারণ মানুষ। সংসদভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। কী কারণে এই তাণ্ডব, এর নেপথ্যে কার হাত রয়েছে, উঠছে সেই প্রশ্নও। কিন্তু সংসদভবনের বাইরে থেকে গ্রেফতার হওয়া তরুণী জানিয়েছেন, কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নন তাঁরা। দেশের সাধারণ নাগরিক। (Security Breach Lok Sabha)

সংসদভবনের বাইরে থেকে গ্রেফতার হওয়া ওই তরুণীকে নীলম বলে শনাক্ত করা গিয়েছে। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমার নাম নীলম। ভারতের সাধারণ নাগরিক। এই ভারত সরকার...আমাদের উপর যে অত্যাচার চলছে, তার প্রতিবাদ করেছি। নিজেদের অধিকারের কথা বলতে গেলে লাঠিচার্জ করা হয়, জেলে ঢুকিয়ে অত্যাচার চালানো হয়।"

আরও পড়ুন: Lok Sabha Security Breach: জুতোর মধ্যে স্মোক ক্যানিস্টার্স, চোখে পড়ল না কারও? লোকসভার নিরাপত্তা লঘ্ঙনে হাজারো প্রশ্ন

কেনও সংগঠনের সঙ্গে কি যুক্ত তাঁরা, কেউ বা কারও নির্দেশেই কি এই ঘটনা ঘটিয়েছেন তাঁরা? প্রশ্নের উত্তরে নীলম বলেন, "আমরা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমরা পড়ুয়া, বেকার। আমাদের বাবা-মা কী নিদারুণ পরিশ্রম করেন। মজুরের কাজ করেন, কেউ কৃষক, কেউ ছোট দোকানদার। আমাদেরে কথা শোনা হয় না। বলতে গেলে কণ্ঠরোধ করা হয়। এই তানাশাহি চলবে না। বন্ধ করতে হবে।"

লোকসভায় তাণ্ডব চালানো দুই যুবকের মধ্যে সাগর শর্মা নামের একজনের কাছ থেকে ভিজিটর্স পাস উদ্ধার হয়েছে, যা বিজেপি-র মহীশূরের সাংসদ প্রতাপ সিনহার অফিস থেকে ইস্যু করা হয়েছিল। কিন্তু বিজেপি সাংসদের অফিস থেকে পাস পেলেও, পাঁচ ধাপের নিরাপত্তা বলয় পেরোতে হয় সংসদভবনে ঢোকার ক্ষেত্রে। সেখানেই বড় ধরনের গলদ ছিল বলে মনে করা হচ্ছে। আর তাতেই প্রশ্ন উঠছে সংসদভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আর এক যুবককে মহীশূরের বাসিন্দা, পেশায় ইঞ্জিনিয়ার মনোরঞ্জন ডি বলে শণাক্ত করা গিয়েছে। লোকসভার বাইরে থেকে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের আনমোল এবং নীলম হিসেবে শনাক্ত করা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget