এক্সপ্লোর

Adhir Chowdhury: 'হঠাৎ লাফিয়ে পড়ল ওরা...সাংসদরাই ধরে নিয়েছিল', রোমহর্ষক অভিজ্ঞতা অধীরের

Security Breach Lok Sabha: গোটা বিষয়ে নিরাপত্তার গলদের দিকেই আঙুল তুলেছেন অধীর চৌধুরী।

নয়াদিল্লি: সংসদে জঙ্গিহানার ঘটনার বর্ষপূর্তির দিনেই আতঙ্কের ঘটনা দেশের নতুন সংসদে। বুধবার, সংসদে অধিবেশন (Lok Sabha Security Breach) চলাকালীন দর্শকাসন থেকে হঠাৎ করেই ভিতরে লাফিয়ে পড়েন ২ জন। তারপর ঠিক কী হয়েছিল? বাইরে বেরিয়ে জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)।    

কী অভিজ্ঞতা অধীরের:
অধীর চৌধুরী বলেন, 'হঠাৎ করেই সংসদের (Parliament) মধ্যে লাফিয়ে পড়ে ওরা। ওদের হাতে কিছু ছিল। ভয়ানক গ্যাস বেরোচ্ছিল। নিরাপত্তারক্ষী নয়, সাংসদরাই ধরে নিয়েছিল ওদের। তারপর নিরাপত্তারক্ষীরা এসে ওদের নিয়ে গেল।'

আজ সকালেই সংসদ হামলার বর্ষপূর্তির ঘটনায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ছিল। সেদিন নতুন সংসদেই এমন ঘটনা ঘটল। গোটা বিষয়ে নিরাপত্তার (Indian Parliament Security) গলদের দিকেই আঙুল তুলেছেন অধীর চৌধুরী।  

 

পরে ফের অধিবেশন শুরু হয়। সেখানে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। তিনি বলেন, 'সংসদ ভবনের হামলার বর্ষপূর্তির দিনই সংসদের ভিতরে এমন ঘটনা ঘটল। এটা কী প্রমাণ করে যে নিরাপত্তা বজায় রাখা যায়নি? সব সাংসদরা ২জনকে ধরে নিয়েছেন। কিন্তু আমি জানতে চাই এই সময় নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন?'

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, ওই দুজনকে ধরা হয়েছে, এখন তদন্ত চলছে। ওদের সঙ্গে যা ছিল বাজেয়াপ্ত করা হয়েছে। লোকসভার বাইরে থেকেও ২ জনকে ধরা হয়েছে। তদন্ত চলছে। 

কী হয়েছিল?
এদিন অধিবেশন চলাকালীন দর্শকাসন থেকে লাফ দেয় ২ জন। লোকসভার ফ্লোরে ঢুকে আচমকা কিছু স্প্রে করে ২ সন্দেহভাজন ব্যক্তি। স্প্রের মধ্যে বারুদ জাতীয় কিছু ছিল বলে গন্ধ থেকে অনুমান সংসদের নিরাপত্তারক্ষীদের। পুলিশ সূত্রের খবর, জুতোর মধ্যে কিছু লুকনো ছিল, পুলিশ সূত্রে খবর। ফের বড়সড় প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা। ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃত ২ জন মাইসুরুর সাংসদের পাস নিয়ে ঢুকেছিল, একজনের নাম সাগর । সংসদের বাইরে পরিবহণ ভবন চত্বর থেকেও পাকড়াও আরও ২।
 

আরও পড়ুন: সংসদভবন হামলার পূর্তিতেই নিরাপত্তায় বড় ধরনের গলদ, লোকসভায় তাণ্ডব বহিরাগতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: শিলিগুড়িতে বিশেষ অভিযান, চলল নাকাচেকিং, পুলিশের সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
শিলিগুড়িতে বিশেষ অভিযান, চলল নাকাচেকিং, পুলিশের সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
Delhi Mumbai Attack Plan: দাউদ-ISI - এর সঙ্গে যোগ, দিল্লি থেকে গ্রেফতার ৯ সন্দেহভাজন, মুম্বই-দিল্লিতে নাশকতার ছক ?
দাউদ-ISI - এর সঙ্গে যোগ, দিল্লি থেকে গ্রেফতার ৯ সন্দেহভাজন, মুম্বই-দিল্লিতে নাশকতার ছক ?
Bulldozer Mission: জেলায় জেলায় বুলডোজার, সপ্তাহ শেষে ৫ জায়গায় ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ, কোথায় কোথায় চলল অভিযান
জেলায় জেলায় বুলডোজার, সপ্তাহ শেষে ৫ জায়গায় ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ, কোথায় কোথায় চলল অভিযান
Kolkata News: জলের লাইন করা থেকে রাস্তা তৈরি, পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
জলের লাইন করা থেকে রাস্তা তৈরি, পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget