এক্সপ্লোর

Mahua Moitra: 'মহুয়া মৈত্রের বিরুদ্ধে CBI নির্দেশ', বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

CBI Investigation: মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে। তা নিয়ে চলেছে তুলকালাম।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে লোকপালের সিবিআই নির্দেশ, দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি নিশিকান্ত দুবের।'মহুয়া মৈত্র জাতীয় সুরক্ষাকে বাজি রেখেছেন, আমার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ', দাবি বিজেপি সাংসদের।

 

পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। X হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, 'আদানির ১৩ হাজার কোটির কয়লা কেলেঙ্কারি নিয়ে প্রথমে এফআইআর করা উচিত সিবিআইয়ের। আদানি কীভাবে সমুদ্র বন্দর এবং বিমানবন্দরগুলি কেনার ছাড়পত্র পেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। তারপর আমার কাছে আসবেন।' এক্স হ্যান্ডলে পাল্টা পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর

 

মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে। তা নিয়ে চলেছে তুলকালাম। তা নিয়ে লোকসভা এথিক্স কমিটিও বারবার বৈঠকে বসেছে। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে আগামীকাল ফের এথিক্স কমিটির বৈঠক রয়েছে। সূত্রের খবর, মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি করবে এথিক্স কমিটি। যদিও বিরোধী শিবিরের কয়েকজন সাংসদ তার বিরোধিতা করেছে। কংগ্রেস, বিএসপি সাংসদ দানিশ আলিও মহুয়া মৈত্রের পক্ষে কথা বলেছিলেন। কিন্তু যেহেতু মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার মত রয়েছে সংখ্যাগরিষ্ঠের তাই, সেই সিদ্ধান্ত পাশ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। 

প্রথমেই চিঠি লিখিছিলেন জয় আনন্দ দেহদ্রাই। দুবেকে একটা চিঠি দিয়েছিলেন তিনি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ২টি চিঠি লিখেছিলেন। তারই একটা ছিল লোকপালকে। সেখানেই তিনি তদন্তের দাবি জানিয়েছিলেন। তার ভিত্তিতেই নিশিকান্ত দুবে দাবি, লোকপাল সিবিআই তদন্তের কথা বলেছেন। মহুয়ার করা মামলায় দিল্লি হাইকোর্টে দেহদ্রাই এসে জানিয়েছিলেন তাঁকে জানানো হয়েছিল যদি তিনি সিবিআইকে দেওয়া চিঠি তুলে নেন তাহলে তাঁর পোষ্যকে ফেরত দিয়ে দেওয়া হবে। ফলে এই ঘটনায় সিবিআইয়ের ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।    

দর্শন হিরানন্দানি মহুয়া মৈত্রের প্রাক্তন বন্ধু। তিনি নিজেও জানিয়েছেন তিনি একাধিক উপহার দিয়েছিলেন মহুয়া মৈত্রকে। একাধিকবার উপহার দিয়েছিলেন। যেহেতু মহুয়া মৈত্র তার লগ-ইন আইডি দিয়েছিলেন, আর সেই বিষয়টি তিনি ব্যবসায়িক সুবিধায় কাজে লাগাতেন সেই কারণেই এমনটা করেছিলেন বলে দাবি করেছিলেন তিনি।

আরও পড়ুন: বিধানসভায় দাঁড়িয়ে ‘সেক্স টক’, নিন্দায় সরব মোদিও, ক্ষমা চেয়েও নীতীশ বললেন ভুল কী?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest: 'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
ABP Ananda Top 10, 26 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 26 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Dharmendra Pradhan Resignation: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'বিজয় সমাবেশ'র আহ্বান সৃজনের, 'কারও হার-জিতের কিছু নেই', মত রুদ্রনীলের
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'বিজয় সমাবেশ'র আহ্বান সৃজনের, 'কারও হার-জিতের কিছু নেই', মত রুদ্রনীলের

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget