এক্সপ্লোর

LPG Gas Crisis: গ্যাসের সঙ্কটে হাহাকার হেঁশেলে, কোন কোন উপায় মানলে বাঁচাতে পারবেন বাড়তি গ্যাসের ব্যবহার ?

LPG Cylinder Shortage: BPCL- কিছু নিয়ম শেয়ার করেছে গ্রাহকদের সঙ্গে। কী সেই টিপস

কলকাতা: আমেরিকা, ইজ়রায়েল ও ইরানের যুদ্ধের কারণে দুর্বিষহ অবস্থা বহু দেশের। অর্থনীতি থেকে শুরু করে বাড়ির হেঁশেল, সব ক্ষেত্রে প্রভাব পড়তে শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সঙ্কট দেখা দিয়েছে গ্যাসের। ভারতের বহু রাজ্যে ইতিমধ্যেই তীব্র সঙ্কটের এই চিত্র উঠে এসেছে। মুম্বই, বেঙ্গালুরু, কলকাতার মতো গুরুত্বপূর্ণ ও বড় শহরগুলিতেও রীতিমতো হাহাকার শুরু হয়েছে গ্যাসের অভাবের কারণে। বহু হোটেল ও রেস্তোরাঁ, স্কুল-কলেজের হোস্টেল বন্ধ করে দিতে হয়েছে। সমস্যায় পড়ছে SSKM-এর মতো বড় হাসপাতালগুলিও। 

এখন প্রশ্ন এই সঙ্কট থেকে মুক্তি পাওয়ার উপায় কী? অনেকে ২ টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার কথা ভাবছেন, আবার কেউ কেউ মোটা টাকার বিনিময়ে একের অধিক সিলিন্ডার কিনে বাড়িতে রাখতে চাইছেন। কিন্তু এটাই কি সঙ্কট দূর করার উপায়? আজ BPCL- কিছু টিপস শেয়ার করে জানিয়েছে, এইগুলি মেনে চললে, এই সঙ্কটের সময়ে গ্যাস সাশ্রয় করতে পারবেন গৃহস্থ ও গ্রাহকরা। 

প্রেসার কুকার ব্যবহার করুন 

BPCL-এর দাবি, রান্নার গ্যাস বাঁচানোর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল প্রেসার কুকারের ব্যবহার। কারণ, প্রেসার কুকারে যে কোনও জিনিস খুব সহজে ও অল্প সময়ে সেদ্ধ করা যায় ও রান্নাও করা যায়। যেমন ডাল, সবজি, মাংস, ভাত অনায়াসে ও দ্রুত রান্না করা যায়। এতে গ্যাসও সাশ্রয় হয় অনেক।  

অল্প আঁচে রান্না করুন

অনেক সময় আমরা ভাবি বেশি আঁচে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়। প্রয়োজনের অতিরিক্ত আঁচ বাড়ালে গ্যাস অপচয়ও হয়। BPCL -এর দাবি, অল্প আঁচে রান্না করলে  ২৫ শতাংশ পর্যন্ত এলপিজি সঞ্চয় করা যাবে বলে BPCL-এর দাবি।  

রান্নার আগে সমস্ত সামগ্রী এক জায়গায় করুন

আমরা রান্না চাপিয়ে সবজি কাটি, মশলা খুঁজে বেড়াই। এই অভ্যাসটা বর্জন করাই শ্রেয়। এতে গ্যাসের অপচয় অনেকটা বাড়ে। আপনি যদি হাতের কাছে সমস্ত জিনিস রেডি করে রাখেন, তবে খুব দ্রুত রান্না করতে পারবেন। 

রান্নার সামগ্রী জলে ভিজিয়ে রাখুন ও চাপা দিয়ে রান্না করুন

চাল হোক বা ডাল, রান্নার ৩০ থেকে ১ ঘন্টা আগে ভিজিয়ে রাখুন। এই পদ্ধতি মেনে খুব অল্প সময়ে সেদ্ধ ও রান্না করতে পারবেন। এর পাশাপাশি যে কড়াইতে রান্না করবেন সব সময় চাপা দিয়ে রান্না করুন। এতে সেদ্ধ তাড়াতাড়ি হয়। ফলে আপনি গ্যাস সাশ্রয় করতে পারবেন।  

ইন্ডাকশন ব্যবহার করুন 

গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বাড়িতে একটি বৈদ্যুতিক ইন্ডাকশন স্টোভ এনে রাখতে পারেন। এটি রান্নার জন্য ভাল বিকল্প হতে পারে। অল্প রান্না ইন্ডাকশনে দ্রুত করা যায়। এতে গ্যাস সাশ্রয় হয়। যেমন চা, কফি, গরম জল, ম্যাগি, এই ধরণের খাবার খুব দ্রুত বানানো যায়। 

খাবার গরম করার পদ্ধতি 

ফ্রিজে রাখা খাবার গরম করার ক্ষেত্রে ইন্ডাকশন ব্যবহার করুন। অযথা গ্যাসে গরম করবেন না। গ্যাস সাশ্রয় করে অল্প সময়ে ও দ্রুত খাবার গরম করতে পারবেন।

কয়লার উনুন বা মাটির উনুন ব্যবহার করুন

বাড়িতে জায়গা থাকলে একটি মাটির উনুন বানিয়ে নিন বা কয়লার উনুন কিনে রাখতে পারেন।  জরুরিকালীন পরিস্থিতিতে আপনি দ্রুত রান্না করে নিতে পারবেন। আর গ্যাসে রান্নার থেকে এর রান্নার স্বাদও অসাধারণ হয়। গ্যাস সঙ্কটের পরিস্থিতি তৈরি হলে এই বিকল্প আপনার কাজে লাগতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget