এক্সপ্লোর

Lucknow coaching centre Fire : "বাবা, এখানে আগুন লেগেছে... আমাকে বাঁচাও".... ডুকরে উঠেছিল মেয়ে, কোচিং সেন্টারে আগুনে শেষ ১৫ প্রাণ

coaching centre Fire : আগুন লাগার পর বাড়ির ভিতরে আটকে পড়ে বহু মানুষ। প্রাণ বাঁচাতে কেউ কেউ প্রথম তলা থেকে লাফ দিয়েও পালানোর চেষ্টা করেন।

লখনউ: "বাবা, এখানে আগুন লেগেছে... আমাকে বাঁচাও।" বাবার শোনা শেষ আর্তি। ২৩ বছরের সুখমনি সিংহের শেষ কথা...শেষ কান্না...শেষ আর্তি তাঁর বাবার কাছে । সোমবার দুপুরে বাবাকে ফোন করে সাহায্য চেয়েছিলেন তিনি। কিন্তু পরিবারের সদস্যরা পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়।উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন সুখমনি সিংহও। আগুন লাগার পর বাড়ির ভিতরে আটকে পড়ে বহু মানুষ। প্রাণ বাঁচাতে কেউ কেউ প্রথম তলা থেকে লাফ দিয়েও পালানোর চেষ্টা করেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ সুখমনি তাঁর বাবা প্রভজ্যোত সিংহকে ফোন করেন। ভয়ে কাঁপছিল গলা। ফোনে জানান, অফিসে আগুন লেগেছে এবং দ্রুত তাঁকে উদ্ধার করার জন্য কাকুতি মিনতি শুরু করেন। সুখমনির ভাইয়ের কথায়, "ও বলেছিল, 'পাপা, এখানে আগুন লেগেছে, আমাকে বাঁচাও।' সেটাই ছিল আমাদের সঙ্গে ওর শেষ কথা।"

লখনউয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ২৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১৫ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই বাড়ির নিচে পশুপাখি সংক্রান্ত ব্যবসার কয়েকটি দোকান ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে এবং দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এদিকে, আর এক নিহত যুবক আদিত্য শ্রীবাস্তবের পরিবারও ক্ষোভ উগরে দিয়েছে ব্যবস্থাপনা নিয়ে। আদিত্যর মা দাবি করেছেন, দ্রুত উদ্ধারকাজ শুরু হলে হয়তো আরও অনেক প্রাণ বাঁচানো সম্ভব হত। তিনি বলেন, "আরও একটু তৎপরতা দেখানো হলে বাচ্চাগুলোকে বাঁচানো যেত। ভিডিও করার বদলে যদি দ্রুত সাহায্য করা হতো, তাহলে হয়তো আমার ছেলেও আজ বেঁচে থাকত।"

আদিত্যর এক বন্ধু তাঁকে অত্যন্ত মেধাবী এবং সম্ভাবনাময় যুবক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, "গত সপ্তাহেই ওর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল। এত ভালো মানুষদের ঈশ্বর এত তাড়াতাড়ি কেন ডেকে নেন?" এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে একাধিক পরিবারের স্বপ্ন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মৃত্যুর আগে প্রিয়জনদের কাছে করা শেষ ফোন কলগুলিই এখন স্মৃতি মাত্র।                     

 

                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Advertisement

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget