এক্সপ্লোর

লুধিয়ানায় ৩০ কেজি সোনা লুঠ করল ৫ দুষ্কৃতী, খুলে নিল সিসিটিভির ভিডিও রেকর্ডারও

বাইরের সিসিটিভিতে ধরা পড়েছে সোনা বোঝাই ব্যাগ ঝুলিয়ে ৪ জন বেরিয়ে আসছে ওই অফিস থেকে, বাইরে গাড়িতে অপেক্ষা করছে আরও একজন।

লুধিয়ানা: লুধিয়ানার আইআইএফএ স্বর্ণ ঋণ অফিস থেকে ৩০ কেজি সোনা ও নগদ ৩ লাখ টাকা লুঠ করে পালাল ৫ দুষ্কৃতী। গতকাল প্রকাশ্য দিনের আলোয় এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগে ২৯ তারিখ লুধিয়ানারই ঘুমর মান্ডি এলাকার এক সোনার দোকান থেকে ২ কেজি সোনা লুঠ করে ৪ সশস্ত্র দুষ্কৃতী। গ্রেফতার তো দূরের কথা, পুলিশ এখনও অপরাধীদের সনাক্ত করেই উঠতে পারেনি। তারপর আবার গতকাল গিল রোডের এই লুঠপাটে কার্যত ঘুম উড়ে গিয়েছে তাদের। পুলিশ জানিয়েছে, ৪ অপরাধীর মধ্যে ১ জনের হাতে পিস্তল ছিল, বাকিদের ছিল ছুরি। বেলা দশটা নাগাদ তারা ওই আইআইএফএল স্বর্ণ ঋণ অফিসে আসে, ম্যানেজার হরপ্রীত সিংহের কাছে লকারের চাবি চায়। তারপর কয়েক কোটি টাকা মূল্যের অন্তত ৩০ কেজি সোনার গয়না আর ৩ লাখ টাকা নিয়ে অনায়াসে চম্পট দেয়। তাদের সঙ্গে আরও একজন ছিল, বাইরে গাড়িতে অপেক্ষা করছিল সে। যাওয়ার আগে বাইরে থেকে অফিসে তালা দিয়ে যায় তারা, সঙ্গে নিয়ে যায় অফিসের ভেতরে সিসিটিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার। বাইরের সিসিটিভিতে ধরা পড়েছে সোনা বোঝাই ব্যাগ ঝুলিয়ে ৪ জন বেরিয়ে আসছে ওই অফিস থেকে, বাইরে গাড়িতে অপেক্ষা করছে আরও একজন। পুলিশ বলেছে, ওই অফিসে সোনার ঋণ সংক্রান্ত কারবার হলেও প্রবেশদ্বারে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। ভেতরে কোনও খদ্দের ছিলেন না, শুধু ছিলেন ম্যানেজার সহ ৬ কর্মী। মাত্র ২০ মিনিটের মধ্যে কাজ সেরে দুষ্কৃতীরা চম্পট দেয়। তাদের মুখ ঢাকা ছিল, ফলে সিসিটিভিতে পরিষ্কার ধরা পড়েনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda
Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget