এক্সপ্লোর

মা মনসার কৃপায় আমাদের করোনা হবে না, দিলীপের নয়া দাবি, অবৈজ্ঞানিক, বলল তৃণমূল

এবারই প্রথম নয়, এর আগে গরুর দুধে সোনার অস্তিত্ব দাবি করে বিতর্ক উস্কে দেন দিলীপ।

ঋত্বিক প্রধান, কৃষ্ণেন্দু অধিকারী: মায়ের আশীর্বাদ রয়েছে, করোনা কিস্যু করতে পারবে না। এগরায় মনসা পুজোর অনুষ্ঠানে এভাবেই করোনাভাইরাসকে উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। দিলীপের এমন মন্তব্যে তাদের ভোট বাড়বে, দাবি করেছে তৃণমূল। নোভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। মারণ ভাইরাসকে বাগে আনতে ঘুম ছুটেছে চিকিৎ‍সকদের। বিজ্ঞানীরাও যখন উপযুক্ত প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি, তখন করোনা আটকানোর উপায় বাতলে দিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় মনসা পুজোর মেলায় গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে বলেন, সারা দুনিয়ায় করোনাভাইরাস এসেছে, ভয়ে কোটি কোটি মানুষ ঘর থেকে বার হতে পারছে না। যারা চাঁদ-সূর্যে পৌঁছে যাচ্ছে তারা ঘর থেকে বার হতে পারছে না। কিন্তু আমাদের দেখুন, হাজার হাজার মানুষ মায়ের প্রার্থনা করতে আসছেন। ওই জল খাচ্ছেন, ওই হাতে প্রসাদ খাচ্ছেন, কিছু হবে না, মায়ের আর্শীর্বাদ আছে। দিলীপ ঘোষের এমন মন্তব্যের পর দানা বেঁধেছে বিতর্ক। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় বলেছেন, দিলীপ এখন বাবাকে ছেড়ে মাকে ধরেছেন। দলবদল করলেন নাকি? দিলীপের এই তত্ত্ব হাসির খোরাক। বারবার এমন কথা বলছেন আমরা খুশি। যত বলবেন আমাদের ভোট বাড়বে। এবারই প্রথম নয়, এর আগে গরুর দুধে সোনার অস্তিত্ব দাবি করে বিতর্ক উস্কে দেন দিলীপ। করোনা আতঙ্কে হোলি উৎ‍সবে অংশ নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাতিল করেছেন বাংলাদেশ সফর। অথচ পূর্ণ আত্মবিশ্বাসে করোনা মোকাবিলার উপায় বাতলাচ্ছেন তাঁরই দলের নেতা-নেত্রীরা। অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া যেমন। তিনি বলেছেন, আমরা সবাই জানি, গোবর অত্যন্ত উপকারী। কোনও জায়গা শুদ্ধ করতে গোমূত্র ছড়ানো হয়। আমার মনে হয় একইভাবে করোনাভাইরাসের সংক্রমণ সারাতে গোবর এবং গোমূত্র ব্যবহার করা যেতে পারে। কয়েক ধাপ এগিয়ে গোমূত্র পার্টি আয়োজনেরও ঘোষণা করেছেন হিন্দু মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ।

সেরা শিরোনাম

West Bengal Live Update: দিল্লি টলোমলো, শ্রীরামপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন?
দিল্লি টলোমলো, শ্রীরামপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন?
Police Constable Death: '২১ বছর হোক, বিয়ে করো', বাবার সিদ্ধান্তে আপত্তি, গুলি চালাল নাবালক ছেলে, মৃত্যু পুলিশ কনস্টেবলের
Police Constable Death: '২১ বছর হোক, বিয়ে করো', বাবার সিদ্ধান্তে আপত্তি, গুলি চালাল নাবালক ছেলে, মৃত্যু পুলিশ কনস্টেবলের
Kerala News : লটারি কেটে ৩০ কোটি টাকার পুরস্কার, ২০ জনকে দ্বিতীয় পুরস্কার কোটি টাকা করে
লটারি কেটে ৩০ কোটি টাকার পুরস্কার, ২০ জনকে দ্বিতীয় পুরস্কার কোটি টাকা করে
Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা

ভিডিও

Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের
Howrah Station: হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা-সোনা উদ্ধার
Kolkata police: কলকাতা ও রাজ্য পুলিশের IPS-এ রদবদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
Embed widget