এক্সপ্লোর

Money Credited: আচমকাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা! এদিকে হদিশ নেই প্রেরকের

Odisha: কোথা থেকে এল এত টাকা? এই প্রসঙ্গে কিছু জানে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ওড়িশার কলিঙ্গ গ্রাম্য ব্যাঙ্কে এই ঘটনা ঘটেছে।

Money Credited: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা। অথচ কে বা কারা পাঠাচ্ছে তার কোনও হদিশ নেই। সম্প্রতি ওড়িশার একটি ব্যাঙ্কে এমনই কাণ্ড ঘটেছে। অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর পেয়েই দলে দলে ব্যাঙ্কে ছুটেছেন গ্রাহকরা। ওড়িশার কলিঙ্গ গ্রাম্য ব্যাঙ্কে এই ঘটনা ঘটেছে। ওড়িশার কেন্দ্রপাড়া জেলার বারিপদায় রয়েছে এই ব্যাঙ্কে। সেখানকার গ্রাহকদের অ্যাকান্টে অজানা, অচেনা উৎস থেকে টাকা ঢুকেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে টাকা উধাও হয়ে যাওয়ার খবর হামেশাই শোনা যায়। আর্থিক প্রতারণার শিকার হন গ্রাহকরা। কিন্তু তাই বলে এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে টাকা! ১০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত জমা পড়েছে বলে খবর। আজকাল ব্যাঙ্কের সঙ্গে ফোন নম্বর সংযুক্ত করা থাকে। তার ফলে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হলে বা জমা দিলে, সব আপডেটের নোটিফিকেশনই ফোনে আসে। এক্ষেত্রেও তাই হয়েছে। আর এই বার্তা পেয়েই ব্যাঙ্কে ছুটেছেন গ্রাহকরা। 

শুধু ওই ব্যাঙ্কের গ্রাহকরা নন, এই গোটা ঘটনায় হতবাক ব্যাঙ্কের ম্যানেজার এবং অন্যান্য কর্মীরাও। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ঘটেছে এই কাণ্ড। ব্যাঙ্কের ম্যানেজার প্রতাপ প্রধান জানিয়েছেন, ওই দিন সকাল থেকে তাদের ব্যাঙ্কের বেশ কিছু গ্রাহক তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকার বার্তা পেয়েছেন। অথচ কে বা কারা এই টাকা পাঠাচ্ছে তা জানা যায়নি। স্বভাবতই ব্যাঙ্কে ছুটেছেন গ্রাহকরা। দ্বারস্থ হয়েছেন ব্যাঙ্কের আধিকারিকদের। ঘটনার দিন সকালে দু'হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত টাকা ঢোকার খবর পাওয়া গিয়েছিল। পরে শোনা গিয়েছে, ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত নাকি টাকা ঢুকেছে কোনও কোনও গ্রাহকের অ্যাকাউন্টে। 

কোথা থেকে এল এত টাকা? এই প্রসঙ্গে কিছু জানে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিছু ক্ষেত্রে অবশ্য দেখা গিয়েছে যে প্রধানমন্ত্রী ফসল বিমার টাকা ঢুকেছে গ্রাহকদের অ্যাকাউন্টে। কিন্তু বাকিদের অ্যাকাউন্টে কীভাবে এই বিপুল পরিমাণ ঢুকেছে তার হদিশ পাওয়া যায়নি। কোথা থেকে এই টাকা এল তার খোঁজ চালাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অনেকেই বলছেন, এ যেন ঠিক সিনেমার মতো। সম্প্রতি শাহরুখ খানের 'জওয়ান' ছবির সঙ্গেও এই ঘটনার কিছুটা মিল পাওয়া গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে অনেকে বলছেন, এ যেন কোনও রবিনহুড বা মসিহা, গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন। 

আরও পড়ুন- মধ্যরাতেও 'জওয়ান'-এর শো! দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যবসা শাহরুখের ছবির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget