এক্সপ্লোর

Asia's Largest Bio Cng Plant: ইন্দোরে এশিয়ার সবচেয়ে বড় বায়ো সিএনজি প্রকল্প, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Asia's Largest Bio Cng Plant: দূষণে জেরবার দেশ। জৈব জ্বালানির ব্যবহার কমাতে বড়সড় পদক্ষেপ। মধ্যপ্রদেশের ইন্দোরে এশিয়ার সবচেয়ে বড় বায়ো-সিএনজি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইন্দোর: দূষণে জেরবার দেশ। জৈব জ্বালানির ব্যবহার কমাতে প্রথম থেকেই অপ্রচলিত শক্তির ব্যবহার নিয়ে সওয়াল করেছে কেন্দ্রের সরকার। সেই কাজেই এবার একধাপ এগোল ভারত। মধ্যপ্রদেশের ইন্দোরে (indore) বায়ো-সিএনজি (bio cng) প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ভার্চুয়াল পদ্ধতিতে ওই প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি। নাম দেওয়া হয়েছে গোবর-ধন (gobar-dhan)। এশিয়ায় সবচেয়ে বড় বায়োগ্যাস প্ল্যান্ট হবে এটি। 

বর্জ্য প্রক্রিয়াকরণ করে বায়ো সিএনজি তৈরি করা হবে এখানে। প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, এই প্ল্যান্টে প্রতিদিন সাড়ে পাঁচশো টন বর্জ্য প্রক্রিয়াকরণ করা যাবে এখানে। প্রতিদিন অন্তত সতেরো হাজার কেজি সিএনজি (cng) উৎপাদন করতে পারবে এই বায়োগ্যাস প্ল্যান্ট। শুধু সিএনজিই নয়, তার সঙ্গে তৈরি করা হবে জৈব সারও। প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে ইন্দোরের এই প্ল্যান্ট প্রতিদিন একশো টন জৈব সার (organic compost) তৈরি করতে পারবে। 

বর্জ্য পদার্থের পুনর্নবীকরণ ভাবনা মাথায় রেখেই এই প্রকল্প। জিরো ল্যান্ডফিল মডেলের (zero landfill model) উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এই প্রকল্প। অর্থাৎ এই প্ল্যান্টে কোনও বর্জ্য উৎপন্ন হবে না। সবটাই পরিণত করা হবে জৈব গ্যাস বা সারে। শহর পরিচ্ছন্ন রাখতেই এমন প্রকল্পের জোর দেওয়া হচ্ছে।

ইন্দোর পুরনিগম এবং ইন্দো এনভায়রো ইন্টিগ্রেটেড সলিউশন লিমিটেডের (indo enviro integrated solutions ltd.) যৌথ উদ্যোগে পিপিপি মডেলে (ppp model) তৈরি হয়েছে এই 'গোবর-ধন' বায়োগ্যাস প্রকল্প। গোটা কাজটি করতে খরচ হচ্ছে দেড়শো কোটি টাকা। এই প্ল্যান্টে উৎপাদন হওয়া মোট সিএনজির অন্তত ৫০ শতাংশ কিনে নেবে ইন্দোর পুরনিগম। সেই সিএনজি বা বায়োগ্যাস দিয়ে চালানো হবে ইন্দোরের ৪০০টি বাস। ওই প্ল্যান্টে উৎপাদনের বাকি ৫০ শতাংশ বিক্রি হবে খোলা বাজারে। ফলে কেউ ব্যক্তিগত স্তরেও ব্যবহার করতে পারবে সেই সিএনজি। প্ল্যান্টে উৎপন্ন হওয়া জৈব সার কৃষিকাজে ব্যবহার করা হবে। চাষে রাসায়নিক সারের ব্যবহার কমাতেই এমন ভাবনা।   

আরও পড়ুন: টিয়াগোর সব ভ্যারিয়েন্টে সিএনজি মডেল, ভিতরে-বাইরে কেমন দেখতে গাড়ি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Taj Mahal Death : তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget