এক্সপ্লোর

মধ্যপ্রদেশে এক মণ্ডপে দুই কনেকে দুপাশে বসিয়ে বিয়ে করলেন বর! সাক্ষী পরিবার থেকে গ্রামবাসী

বিয়ের খবর চারদিকে চাউর হতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন....কী করে এমন ঘটনা ঘটল, খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত....

ভোপাল: অভাবনীয়, অকল্পনীয়, অবিশ্বাস্য! এক মণ্ডপে একসঙ্গে দুই কণেকে বিয়ে করলেন বর! অভিনব বিয়েতে হাজির গ্রামের সব মানুষ।

খবরে প্রকাশ, মধ্য়প্রদেশের বেতুল জেলার ঘোড়াডোংরি ব্লকের অন্তর্গত কেরিয়া গ্রামের বাসিন্দা সন্দীপ উইকে গত ৮ তারিখ ওই অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন। এদিকে, এই বিয়ের খবর চারদিকে চাউর হতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। কী করে এমন ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

স্থানীয় সংবাদমাধ্য়মে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আদিবাসী যুবকের এখন দুজন স্ত্রী। একজন হোসাঙ্গাবাদের বাসিন্দা। অন্যজন ঘোড়াডোংরি ব্লকেরই কোয়ালারি গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, ভোপালে পড়াশোনা করার সময়ে হোসাঙ্গাবাদের মহিলার সঙ্গে আলাপ হয় সন্দীপের। সেখান থেকে প্রণয়। এরমধ্যে তাঁর বিয়ে পাশের গ্রামের মেয়ের সঙ্গে ঠিক করে সন্দীপের পরিবার।

এই নিয়ে বিবাদ শুরু হয় তিন পরিবারের মধ্য়ে, যা চরম আকার নেয়। সমস্য়া সমাধানে পঞ্চায়েত তিন পরিবারকে ডেকে পাঠায়। সেখানে স্থির হয়, যদি উভয় মহিলা সন্দীপের সঙ্গে একসঙ্গে থাকতে রাজি থাকেন, তাহলে দুজনকেই বিয়ে করতে পারে যুবক। এই প্রস্তাবে রাজি হয়ে যান দুই মহিলাই।

সেইমতো, কেরিয়া গ্রামে বিয়ের বাসর বসে। এক মণ্ডপে দুই কনেকে দুপাশে বসিয়ে দুজনকেই বিয়ে করেন যুবক। সাতপাক নিয়ে জীবনভর একসাথে চলার শপথ নেন তিনজন। এই প্রথম এমন হল যে, এক বরের সঙ্গে বিয়ে হল দুই কনের। অভিনব এই বিয়ে দেখতে হাজির ছিল গ্রামের সব মানুষ। স্থানীয় পঞ্চায়েত নেতা জানান, দুই কনের পরিবারের এই বিয়েতে কোনো আপত্তি ছিল না। যে কারণ, তাতে মত দেওয়া হয়।

এদিকে, ঘোড়াডোংরি মহকুমাশাসক মণিকা বিশ্বকর্মা জানান, করোনাভাইরাসের আবহে বিয়েতে জনসমাগম কথা মাথায় রেখে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। কিন্তু, এক্ষেত্রে কোনও অনুমতি নেওয়া হয়নি। এই বিয়ের তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget