এক্সপ্লোর

Madhyamik Result 2021: প্রকাশিত মাধ্যমিকের ফল, সকাল দশটা থেকে জানা যাবে ওয়েবসাইটে

চোখ রাখুন wb10.abplive.com-এ। ফল জানতে দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ। আজই মিলবে মার্কশিট। 

কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এবছর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন। গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। আর সর্বকালীন রেকর্ড গড়ে এবছর পাশের হার ১০০ শতাংশ। জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এবছর মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৬৯৭। ৭৯ জন পড়ুয়া ৬৯৭ পেয়েছে। সকাল দশটা থেকে জানা যাবে ওয়েবসাইটে, চোখ রাখুন wb10.abplive.com-এ। পরীক্ষা বাতিল হওয়ায় প্রকাশিত হচ্ছে না মেধাতালিকা। আজই মিলবে মার্কশিট। 

ফলাফলের জন্য wb10.abplive.com ওয়েবসাইটে নজর রাখতে হবে

এদিন সকাল ৯টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৯০ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ প্রায় সাড়ে নয় লক্ষ পড়ুয়া প্রথম বিভাগে পাশ করেছে। পর্ষদ সূত্রে খবর, প্রথম দশে প্রায় হাজার ছাত্রছাত্রীর নাম রয়েছে। ছাত্র সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ এবং ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯। এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল দেড় লক্ষের বেশি। পর্ষদের তরফে জানানো হয়েছে, ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে। 

Madhyamik Result 2021 Updates: মাধ্যমিকে ৬৯৭ পেয়ে প্রথম ৭৯ জন

করোনা আবহে বাতিল হয়ে গিয়েছিল চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিকল্প নম্বর-বিধি। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এ বছরের মাধ্যমিকের মার্কশিট। জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলাল সকাল ১০ টা থেকে দেখা যাবে ওয়েবসাইটে। যে ফল সরাসরি দেখা যাবে wb10.abplive.com তে। পড়ুয়ারা মার্কশিট পাবে আজ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, তবে সরাসরি ছাত্রছাত্রীদের হাতে তা তুলে দেওয়া হবে না। অভিভাবকদের দেওয়া হবে মার্কশিট। এবছর কোনও মেধাতালিকা প্রকাশ হবে না। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মিলবে মার্কশিটের সঙ্গে। পরীক্ষা না হওয়ায় অ্যাডমিট কার্ড বিতরণ হয়নি। 

মাধ্যমিকের ফল সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget