এক্সপ্লোর

Maggi Controversy : ম্যাগির প্যাকেটে পোকা? সোশ্যাল মিডিয়ায় ঝড় ! মুখ খুলল নেসলে, কী বলছে রিপোর্ট?

অভিযোগ সামনে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় এবং অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি হয়।

ভারতে নুডলসের জনপ্রিয় ব্র্যান্ড ম্যাগি। অতীতেও হাজার বিতর্ক সত্ত্বেও ম্যাগির জনপ্রিয়তা যথেষ্ট।  সেই ম্যাগিকে ঘিরেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ম্যাগির একটি প্যাকেটের ভিতরে পোকা বা সংক্রমণের চিহ্ন পাওয়া গিয়েছে। অভিযোগ সামনে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় এবং অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি হয়।

কীভাবে শুরু হয় বিতর্ক?

ঘটনার সূত্রপাত একটি অযাচাইকৃত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পোস্ট থেকে। সেখানে দাবি করা হয়, ম্যাগির একটি প্যাকেটে পোকা পাওয়া গিয়েছে। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে আলোচনা শুরু হয়। ছড়ায় আতঙ্ক। কারণ, শিশুদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয় ব্র্যান্ড এটি।  ফলে অভিযোগের সত্যতা যাচাই হওয়ার আগেই অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিষয়টি নজরে আসে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণকারী সংস্থা FSSAI-এরও।

নেসলে ইন্ডিয়ার দাবি, অভিযোগের বিষয়ে তারা FSSAI-এর মাধ্যমে জানতে পারে। কিন্তু অভিযোগকারী ব্যক্তির কাছ থেকে কোনও নমুনা সংস্থার হাতে পৌঁছায়নি। এমনকি অভিযোগকারী বা সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে তারা। তবে অভিযোগ সামনে আসার পরই সংস্থা নিজেদের তরফে তদন্ত শুরু করে বলে জানিয়েছে নেসলে কোম্পানি। সংশ্লিষ্ট ব্যাচের সংরক্ষিত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় একটি FSSAI-স্বীকৃত এবং NABL-অনুমোদিত স্বাধীন পরীক্ষাগারে।

পরীক্ষার রিপোর্টে কী উঠে এল?

নেসলের দাবি, পরীক্ষাগারের রিপোর্টে কোনও ধরনের পোকা, সংক্রমণ বা গুণগত ত্রুটির প্রমাণ মেলেনি। শুধু অভিযোগে উল্লেখিত ব্যাচ নয়, বাজারে বিক্রি হওয়া একই ধরনের আরও নমুনাও পরীক্ষা করা হয়। সংস্থার বক্তব্য, সমস্ত পরীক্ষার ফলেই দেখা গিয়েছে যে পণ্যগুলি নির্ধারিত খাদ্য নিরাপত্তা ও গুণগত মানের সব শর্ত পূরণ করেছে। অর্থাৎ, ভাইরাল অভিযোগের পক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি নেসলের। 

নেসলের আনুষ্ঠানিক বিবৃতি

স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক ব্যাখ্যায় নেসলে ইন্ডিয়ার  স্পষ্ট  দাবি, ম্যাগিতে পোকা বা সংক্রমণ থাকার অভিযোগ তারা সম্পূর্ণভাবে খারিজ করছে।  সংস্থার বক্তব্য, "একটি অযাচাইকৃত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ভিত্তিতে যে অভিযোগ ছড়ানো হয়েছে, তার কোনও প্রমাণ পরীক্ষায় পাওয়া যায়নি। স্বাধীন পরীক্ষাগারের রিপোর্টে নমুনা সম্পূর্ণ নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।" নেসলে আরও জানিয়েছে, উৎপাদন থেকে বাজারে পৌঁছে দেওয়া অবধি প্রতিটি পর্যায়ে সংস্থা ম্যাগির গুণমান নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা  নেয়। এই সংক্রান্ত সমস্ত তথ্য FSSAI-কে জমা দেওয়া হয়েছে।

কেন গুরুত্বপূর্ণ এই ঘটনা?

সোশ্যাল মিডিয়ার যুগে কোনও অভিযোগ বা ভিডিও মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু সব তথ্য যে সত্যি হবে, তার কোনও নিশ্চয়তা নেই। তবে এক্ষেত্রে ম্যাগি নিয়ে যে অভিযোগ তাতে আতঙ্কিত অনেকেই। কারণ অভিযোগের সঙ্গে দেওয়া ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল পোস্ট ঘিরে আতঙ্ক তৈরি হলেও, সংস্থার দাবি , তারা   সরকারি মান্যতাপ্রাপ্ত ল্যাবে পরীক্ষা করিয়ে ম্যাগিতে কোনও ধরনের সংক্রমণ বা পোকা থাকার প্রমাণ পায়নি।  

আরও পড়ুন :  অভিষেকের বাড়ির 'তালা ভেঙে সার্চ' ! ভেতরে কী কী করল পুলিশ? কী জানালেন অভিষেক?                         

 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget