এক্সপ্লোর

Maha Kumbh 2025: মাথাতেই চাষাবাদ, ফলিয়েছেন ছোলা-মটরও, এবারের কুম্ভমেলার আকর্ষণ 'আনাজওয়ালে বাবা'

Anaaj Wale Baba: উত্তরপ্রদেশের সোনভদ্রে থাকেন এই 'আনাজওয়ালে বাবা'।

প্রয়াগরাজ: সংসারজীবনের মায়া ত্যাগ করলেও, পৃথিবীর সুস্থতা কামনা থেকে বিরত নন। ধর্মচর্চার মাঝে তাই পৃথিবীর আরোগ্য কামনাও চালিয়ে যাচ্ছেন। এবারের মহাকুম্ভে তাই অন্যতম আকর্ষণ 'আনাজওয়ালে বাবা'। এই নামকরণ যে এমনি এমনি নয়, তা একনজরেই বোঝা যায়। কারণ নিজের মাথাতেই আনাজ চাষ করে রেখেছেন তিনি। জটার বদলে তাঁর মাথায় সবুজ গাছ। (Maha Kumbh 2025)

উত্তরপ্রদেশের সোনভদ্রে থাকেন এই 'আনাজওয়ালে বাবা'। আসল নাম অমরজিৎ। গত পাঁচ বছর ধরে নিজের মাথায় আনাজ চাষ করছেন তিনি। এখনও পর্যন্ত গম, বাজরা, ছোলা, মটর চাষ করেছেন তিনি। সারাক্ষণই তাঁর মাথায় সবুজ চারা। মহাকুম্ভেও মাথায় গাছ আনাজের গাছ নিয়েই হাজির হয়েছেন তিনি। মেলায় আসার ২৪ দিন আগেই বীজ রোপণ করেছেন বলে জানিয়েছেন। (Anaaj Wale Baba)

গত পাঁচ বছর ধরে নিজের মাথায় চাষ করে আসছেন এই 'আনাজওয়ালে বাবা'। পরিবেশ রক্ষার বার্তা দিতেই এমন কাজ বলে জানিয়েছেন তিনি। পৃথিবীতে সবুজের প্রয়োজনীয়তা তুলে ধরতে চান তিনি। জানিয়েছেন, পৃথিবী শস্যশ্যামল থাক। বন্ধ হোক বৃক্ষনিধন। সুস্থ থাকুক পৃথিবী। 

সংবাদমাধ্যমে 'আনাজওয়ালে বাবা' বলেন, "বৃক্ষনিধনের ক্ষতিকর প্রভাব চাক্ষুষ করেছি আমি। তাই মাথায় চাষ করতে শুরু করি। যেখানেই যাই না কেন, মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করি।" কথা বলতে বলতে কৌটোর ঢাকনা দিয়ে মাথায় গজিয়ে ওঠা চারায় জলও দিতে দেখা যায় তাঁকে। এতে নিজের মাথাও ঠান্ডা থাকে বলে জানিয়েছেন তিনি। 

এবারের মহাকুম্ভে কিলা ঘাটের কাছে রয়েছেন 'আনাজওয়ালে বাবা'। প্রথমে তাঁকে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। কিন্তু এই মুহূর্তে তাঁকে ঘিরে ভিড় জমে গিয়েছে রীতিমতো। মেলা শেষ হওয়ার পর আবারও সোনভদ্রে ফিরে যাবেন 'আনাজওয়ালে বাবা'। আবারও পরিবেশ সংরক্ষণে মানুষকে উৎসাহিত করার কাজে নামবেন বলে জানিয়েছেন।

এবারে ১৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত কুম্ভমেলা চলবে। ৪০০০ হেক্টর এলাকা জুড়ে হয়েছে আয়োজন। সাধুসন্ত-সহ বছর বছর এই মেলায় কমপক্ষে ৪৫ কোটি মানুষ অংশ নেন। এবারেরকুম্ভমেলায় নানা বেশে হাজির হয়েছেন সাধু-সন্তরা। তাঁদের মধ্যে বিশেষ করে নজর কেড়েছেন 'আনাজওয়ালে বাবা', যিনি পরিবেশ রক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Bridge Collapse : ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget