এক্সপ্লোর

Maharashtra Full Lockdown : করোনা নিয়ন্ত্রণে পূর্ণ লকডাউন ? আজ ঘোষণা মহারাষ্ট্র সরকারের

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে গতকাল মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন উদ্ধব ঠাকরে। সেখানে সব মন্ত্রী তাঁকে পূর্ণ লকডাউনের পরামর্শ দেন।

মুম্বই : রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড পরিস্থিতি নিয়ে অস্বস্তি বাড়ছে উদ্ধব সরকারের। কার্ফু, কড়া বিধিনিষেধেও বাগে আসছে না করোনার গ্রাফ। বেগতিক বুঝে এবার পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে মহারাষ্ট্র সরকার। গতকালই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছিলেন, রাজ্যে লকডাউন হবে কি না তা আগামীকাল(বুধবার) রাত আটটায় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে গতকাল মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন উদ্ধব ঠাকরে। সেখানে সব মন্ত্রী তাঁকে পূর্ণ লকডাউনের পরামর্শ দেন। নাইট কার্ফু, ধারা ১৪৪ জারি করার পরিবর্তে পূর্ণ লকডাউনের প্রসঙ্গ তুলেছেন মন্ত্রীরা। তবে, এনিয়ে শেষ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীই নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

কোভিডে কী হাল মহারাষ্ট্রের ?

রাজ্যের করোনা বুলেটিন বলছে, মঙ্গলবার নতুন করে মহারাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯৭ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫১৯ জন। মহারাষ্ট্রে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬,৮৩,৮৫৬। যা স্বাভাবিকভাবেই ঘুম ছুটিয়েছে রাজ্য সরকারের।

এই পরিস্থিতিতে গতকাল বৈঠক বসে মহারাষ্ট্রের মন্ত্রিসভা। সেখানে প্রায় সব মন্ত্রীই পূর্ণ লকডাউনের পক্ষে সায় দেন। রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিণ্ডে বলেন, ''এখন যা পরিস্থিতি তাতে পূর্ণ লকডাউন ছাড়া কোনও বিকল্প নেই। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর খুব চাপ পড়ছে। প্রতিদিন কোভিড রোগীর সংখ্যা বাড়ছে। যার ফলে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। ক্যাবিনেট মিটিংয়ে এসব কিছুই মুখ্যমন্ত্রীকে বলেছেন অন্যান্য মন্ত্রীরা। এবার বিষয়টা ওঁর হাতে।''

কেন পূর্ণ লকডাউন প্রয়োজন ?

গত ফেব্রুয়ারির শেষের দিক থেকেই রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে বেশ কিছু ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে লকডাউন, নাইট কার্ফু জারি রয়েছে মহারাষ্ট্রে। এপ্রিলে রাজ্যজুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। যার জেরে একসঙ্গে চার জনের জমায়েত নিষিদ্ধ। অত্যাবশ্যকীয় পণ্য বাদে সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নানা বিধিনিষেধ জারি হলেও পূর্ণ লকডাউন ঘোষণা করেনি উদ্ধব সরকার। এবার সেই পথেই এগোতে পারে মহারাষ্ট্র।

এদিকে করোনা মোকবিলায় টিকাকরণের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে মহারাষ্ট্র সরকার। স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, ১৮ বছরের বেশি বয়সিদের টিকাকরণের বিষয়ে আমরা এখনও কেন্দ্রের কাছ থেকে কোনও চিঠি পাইনি। তবে, আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ণ মাত্রায় টিকাকরণ কর্মসূচি চলবে। প্রয়োজনে কেন্দ্রের অনুমতি নিয়ে অন্য দেশ থেকে ভ্যাকসিন নিয়ে আসা হবে। 

পাশাপাশি তিনি জানান, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। 

ইতিমধ্যেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ছয় দিনের লকডাউন ঘোষণা করেছে দিল্লি। ২২ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে ঝাড়খণ্ডে। নাইট কার্ফুর পথে হাঁটছে তেলেঙ্গানা। এবং সপ্তাহান্তে লকডাউনের পথে যাচ্ছে উত্তরপ্রদেশ। এবার দেখার মহারাষ্ট্র কী সিদ্ধান্ত নেয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget