এক্সপ্লোর

Maharashtra & Jharkhand Elections : এক দফায় মহারাষ্ট্রে, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে ২ দফা, জানুন উভয় রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ

Assembly Elections 2024: উভয় রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। আজ সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়ে দিল নির্বাচন কমিশন।

নয়াদিল্লি : মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা। দুই রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এক দফায় ভোট হবে মহারাষ্ট্রে। অন্যদিকে, দুই দফায় ভোট হতে চলেছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে।

ঝাড়খণ্ডে ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর দুই দফায় বিধানসভা ভোট রয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রে এক দফায় ভোট হবে ২০ নভেম্বর। উভয় রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। আজ সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়ে দিল নির্বাচন কমিশন।

২০১৯ সালে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৮২টির মধ্যে ৪৭টি আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে, মহারাষ্ট্রে, ভাল ফল করেছিল বিজেপি ও (তৎকালীন অবিভক্ত) শিবসেনা । ২৮৮টি আসনের মধ্যে ১৬১টিতে জয়লাভ করে তারা। যদি ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা নিয়ে লড়াইয়ে ভেঙে যায় এই জোট। সরকার গঠনের জন্য সেনা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও কংগ্রেসের সঙ্গে হাত মেলায়। যদিও সেই সরকার ২০২৩ সাল পর্যন্ত টেকে। সেনার একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন 'বিদ্রোহী' ও NCP-র অজিত পাওয়ার গোষ্ঠী উদ্ধব ঠাকরের সরকারকে ইস্তফা দিতে কার্যত বাধ্য করে। পড়ে যায় জোট সরকার।

চলতি বছরে এই দুই রাজ্যের মধ্যে দিয়েই শেষ হতে চলেছে বিধানসভা নির্বাচন। শরিক দল এনসিপি ও শিবসেনাকে নিয়ে এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায় বিজেপি। এপ্রিল-জুন মাসে নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, ২০২৪ সালটা হাসিখুশিতেই শেষ করতে মরিয়া গেরুয়া শিবির। হালে, হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ফুটছে। এর পাশাপাশি, ওড়িশাতেও ক্ষমতা দখল করেছে। অন্যদিকে, হরিয়ানায় কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে বলে অধিকাংশ এক্সটি পোলেই বলা হয়েছিল। যদিও তা হয়নি। তৃতীয়বার ক্ষমতা দখল করে নেয় গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ভাগ্য-পরীক্ষায় নামতে চলেছে কংগ্রেস।

হিন্দি বলয়ের হরিয়ানায় অব্য়াহত বিজেপির জয়জয়কার। ২০১৪, ২০১৯-এর পর ২০২৪। লাগাতার তৃতীয়বার বিধানসভা ভোটে জিতে, হরিয়ানায় সরকার গঠনের ক্ষমতা দখল বিজেপির। প্রতিষ্ঠান বিরোধিতা, কৃষক অসন্তোষ, কুস্তিগিরদের আন্দোলন কোনও কিছুরই প্রভাব পড়েনি ভোটে। হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের মধ্য়ে ৪৮টিতে জিতেছে বিজেপি। কংগ্রেস-সিপিএম জোট পেয়েছে ৩৭টি আসন। ওমপ্রকাশ চৌটালার INLD এবং মায়াবতীর BSP-র জোট পেয়েছে ২টি আসন। ৩টি আসনে জিতেছে অন্য়ান্য় দল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget