এক্সপ্লোর

Maharashtra News: তেষ্টা মেটাতে অটোচালকের থেকে জল নিয়েছিলেন, তার পরই সব অন্ধকার, মহারাষ্ট্রে এবার ট্রেনি নার্সকে ধর্ষণ

Maharashtra Crime News: মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় এই ঘটনা ঘটেছে।

মুম্বই: কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সেই আবহে আরও একটি ভয়ঙ্কর ঘটনা সামনে এল, আবারও মহারাষ্ট্র থেকেই। সেখানে শিক্ষানবিশ এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি রয়েছেন ওই শিক্ষানবিশ নার্স। অভিযুক্তের খোঁজ করছে পুলিশ। (Maharashtra News)

মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় এই ঘটনা ঘটেছে। ১৯ বছরের ওই তরুণী বাড়ি যেতে অটো নিয়েছিলেন। তেষ্টা মেটাতে অটো-চালক তাঁকে জলপান করতে দেন বলে খবর। সেই জলেই কিছু মেশানো ছিল বলে অনুমান করছে পুলিশ। মেয়েটি জলপান করে অচৈতন্য হয়ে পড়লে, অটোর চালক নির্জন জায়গায় তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। (Maharashtra Crime News)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চৈতন্য ফিরলে ওই তরুণী পরিবারের লোকজনকে ফোন করেন। পরে অভিযোগ দায়ের করেন থানায় এসে। পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছে এই ঘটনায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই তরুণী। সেখানে চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুন: Shivaji Maharaj Statue Collapses: মোদির হাতে উদ্বোধন শিবাজির মহার্ঘ মূর্তি, আট মাসেই খণ্ড খণ্ড, হাওয়াকে দুষলেন মন্ত্রী

এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন রত্নাগিরির মানুষজন। গতকাল রাতে রাস্তা অবরোধ করেন তাঁরা। দ্রুত এই ঘটনায় পুলিশকে পদক্ষেপ করতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা। মাত্র কয়েক দিন আগেই বদলাপুরে দুই নাবালিকা স্কুলেই যৌন নির্যাতনের শিকার হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এই ঘটনা। ফলে দোষীদের কড়া শাস্তির দাবি উঠছে। হাসপাতালের কর্মী থেকে সাধারণ মানুষ, প্রতিবাদে শামিল হয়েছেন সকলেই। হাতে প্ল্যাকার্ড এবং মুখে স্লোগান নিয়ে রত্নাগিরির একাধিক রাস্তায় মিছিল বেরিয়েছে। ঘটনায় তদন্ত চলছে, এমন পরিস্থিতিতে সকলকে শআন্ত থাকার আর্জি জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। অন ডিউটিতে থাকাকালীন, রাতে তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হয়েছেন এই ঘটনায়। পুলিশের হাত থেকে তদন্তভার উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-এর হাতে। কিন্তু সেই ঘটনার রেশ থাকাকালীনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন বহু ঘটনা উঠে এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
Yogi Govt Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget