Minor Girl Molested: মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা
Pune News: মহারাষ্ট্রের পুণে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড় শহরের নিগড়ি এলাকা থেকে এই অভিযোগ এসেছে। মন্দিরের ভিতর নাবালিকার সঙ্গে এ হেন ঘটনা ঘটায় স্বভাবতই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

মহারাষ্ট্র, পুণে : পুণের একটি মন্দিরের ভিতর যৌন হেনস্থার শিকার হয়েছে এক নাবালিকা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একজন চুক্তিভিত্তিক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। মন্দিরের ভিতরে থাকা সিসিটিভিতে গোটা ঘটনা রেকর্ড হয়েছিল। আর তার থেকেই নাবালিকার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এসেছে। সিসিটিভি ফুটেজ সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। গত ১০ অক্টোবর দিনের বেলায় ১১টা বেজে ৭ মিনিটে এই ঘটনা ঘটেছে পুণের ওই মন্দিরে।
মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
ভিডিওতে দেখা গিয়েছে, শিব মন্দিরের ভিতরে প্রার্থনা করছে একটি মেয়ে। প্রার্থনা শেষে মন্দির থেকে বেরিয়ে আসছিল ওই নাবালিকা। সেই সময়েই মন্দিরে ঢুকতে দেখা যায় অভিযুক্তকে। তার পরনে ছিল শ্রমিকের পোশাক। সাধারণভাবে যেকোনও নির্মাণকাজের জায়গায় কর্মীরা যেমন কমলা রঙের জ্যাকেট পরে থাকে, সেই রকমই একটি জ্যাকেট ছিল অভিযুক্তর পরনে। মন্দিরের ভিতরে মেয়েটিকে একা দেখতে পেয়েই তার হাত ধরে ওই অভিযুক্ত এবং তার যৌন হেনস্থার চেষ্টা করতে শুরু করে। ভয়ে আতঙ্কে একপ্রকার সিঁটিয়ে যেতে থাকে মেয়েটি। কয়েক সেকেন্ড তীব্র ভাবে চেষ্টা করার পর কোনওমতে ধাক্কা দিয়ে অভিযুক্তকে নিজের থেকে দূরে সরাতে সক্ষম হয় সে। এরপর দেখা যায় অভিযুক্ত মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই পর্যন্তই দেখা গিয়েছে ওই ভিডিওতে।
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মহারাষ্ট্রের পুণে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড় শহরের নিগড়ি এলাকা থেকে এই অভিযোগ এসেছে। মন্দিরের ভিতর নাবালিকার সঙ্গে এ হেন ঘটনা ঘটায় স্বভাবতই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। গ্রেফতার হয় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, যে একজন পরিযায়ী শ্রমিক। মেট্রো রেলের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তর বিরুদ্ধে POCSO অ্যাক্টে মামলা রুজু হয়েছে।
কিছুদিন গুজরাত থেকে এসেছিল এক মারাত্মক অভিযোগ
বাবার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছিল এক নাবালিকা। ১৪ বছরের মেয়েটির অভিযোগ, বারংবার তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে নিজেরই বাবার হাতে। এখানেই শেষ নয়। নাবালিকার আরও অভিযোগ, একটি ছেলের সঙ্গে কথা বলার 'অপরাধে' তাকে বাড়িতে আটকে রেখেছিল তার বাবা। মায়ের বিরুদ্ধেও সাংঘাতিক অভিযোগ করেছিল কিশোরী। মেয়েটির অভিযোগ, বাবা যখন তাকে যৌন হেনস্থা করত, সেই সময় তার নগ্ন ছবি তুলে রাখত মা। ওই দম্পতির বিরুদ্ধে পকসো আইনে (Protection of Children from Sexual Offences - POCSO) মামলা রুজু হয়েছে। লাগু হয়েছে আরও অনেক ধারা।
Before You Go
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'






















