এক্সপ্লোর

Maharashtra News : বন্ধ লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে, চলন্ত ট্রেনের সামনে পড়ে ২ টুকরো ট্রাক ; ভয়ঙ্কর দুর্ঘটনা ! দেখুন ভিডিও

Train Accident: এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, সংঘর্ষের জেরে দুই টুকরে হয়ে গেছে ট্রাকটি।

বোড়ওয়াড় : ট্রেন ও ট্রাকের সংঘর্ষ। রেল স্টেশনের কাছে রেল ক্রসিংয়ে ঘটে গেল বড় বিপর্যয়। শুক্রবার সকালে মহারাষ্ট্র্রে বোড়ওয়াড় রেল স্টেশনে কাছে ঘটে এই ঘটনা। যার জেরে সাময়িক রেল ট্রাফিক বিপর্যস্ত হয়ে পড়ে। তবে, সব যাত্রী ও ট্রাক চালক নিরাপদেই আছেন বলে জানিয়েছেন রেল আধিকারিকরা। এমনকী কোনও চোটও পাননি তাঁরা। 

এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, সংঘর্ষের জেরে দুই টুকরে হয়ে গেছে ট্রাকটি। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ট্রাকের সামনের অংশ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে থাকতে দেখা গেছে। যদিও ট্রেনের ইঞ্জিনের কোনও ক্ষতি হয়নি।

 

আধিকারিকরা জানিয়েছেন, গম নিয়ে যাচ্ছিল ট্রাক। ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গম বহনকারী ট্রাকটি অননুমোদিত পথ দিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রের খবর। এক আধিকারিক TOI-কে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই লেভেল ক্রসিং বন্ধ ছিল। তার জায়গায় একটি রেলওয়ে ওভার ব্রিজ তৈরি করা হয়েছে। ট্রাকটি পুরনো লেভেল ক্রসিং স্টপার ভেঙে পড়ে। 

এই দুর্ঘটনার জেরে রেলের পরিকাঠামো নষ্ট হয়েছে। ওভারহেডের তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়, যা সকাল ৮:৫০ মিনিট নাগাদ পুনরায় স্বাভাবিক হয়। দুর্ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

দিনকয়েক আগেই সোদপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়। হাটেবাজারে এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় দুই মহিলার ! এঁদের মধ্যে একজনের দেহ মেলে সোদপুরে, আরেক জনের দেহ উদ্ধার হয় নৈহাটি থেকে ! শিয়ালদা থেকে বিহারের সহর্সা যাচ্ছিল হাটেবাজারে এক্সপ্রেস। সেই সময় সোদপুর স্টেশনের আগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে নৈহাটিতে মেলা মহিলার দেহ। নৈহাটি স্টেশনের কাছ থেকে সেই দেহ উদ্ধার হয়। উল্লেখ্য, সোদপুর স্টেশনের আগে রেলগেটের কাছে আপ হাটেবাজারে এক্সপ্রেস যখন যাচ্ছিল, সেই সময় ওই দুই মহিলা রেললাইন পার হচ্ছিলেন।

সেরা শিরোনাম

Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget