এক্সপ্লোর

INS Mahendragiri: নৌবাহিনীতে নতুন সদস্য! মুম্বইতে জলে নামছে মহেন্দ্রগিরি

Project 17A: মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড-এ উদ্বোধন করা হবে ভারতের স্টেলথ ফিচার সমৃদ্ধ এই ফ্রিগেট।

মুম্বই: আরও একটি পালক যুক্ত হতে চলেছে ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy)। ভারতের নৌবাহিনীর Project 17A-এর অধীনে আরও একটি ফ্রিগেট নামতে চলেছে জলে। শুক্রবার, মুম্বইতে মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড (Mazagon Dock Shipbuilders Ltd)-এ উদ্বোধন করা হবে ভারতের স্টেলথ ফিচার সমৃদ্ধ এই ফ্রিগেট (frigate) মহেন্দ্রগিরি (Mahendragiri)। উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। 

ওড়িশার অন্যতম বিখ্যাত পাহাড় মহেন্দ্রগিরির নাম অনুসারে এই যুদ্ধজাহাজের নাম দেওয়া হয়েছে। Project 17A-সিরিজের অধীনে সাত নম্বর ফ্রিগেট এটি। Stealth ফিচার সমৃদ্ধ এই যুদ্ধজাহাজ একাধিক উন্নতমানের অস্ত্রে সাজানো। রয়েছে অত্যাধুনিক সেন্সর। Project 17 সিরিজের পরবর্তী ধাপ এই Project 17A.

INS Mahendragiri উন্নতমানের বৈশিষ্ট্যযুক্ত। নিজের সামুদ্রিক এলাকা দেখভাল, নৌবাহিনীর ঐতিহ্য় রক্ষা এবং নৌশক্তিতে স্বনির্ভরতার প্রমাণ রাখছে ভারতীয় নৌবাহিনী, এমনটাই জানানো হয়েছে নৌবাহিনীর তরফে। 

ভারতীয় নৌবাহিনীর নয়া সদস্য হতে চলা INS Mahendragiri -এর ডিজাইন করেছে নৌবাহিনীর ডিজাইন ব্যুরো (Indian Navy's Warship Design Bureau)। এই ফ্রিগেট তৈরির জন্য যা যা যন্ত্রাংশ লেগেছে তার ৭৫ শতাংশই তৈরি হয়েছে ভারতেরই কোনও না কোনও সংস্থায়। সেই সংস্থাগুলির তালিকায় রয়েছে একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা, জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই কাজ হচ্ছে। Project 17A সিরিজ তৈরির ক্ষেত্রে তা মাইলফলক তৈরি করছে বলেই জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

 

গত মাসেই নৌবাহিনীর হাতে এসেছে INS Vindhyagiri. কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হয়েছিল Project 17A সিরিজের এই ফ্রিগেট। কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে উদ্বোধন হয়েছিল ওই যুদ্ধজাহাজের। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই ধরনের ফ্রিগেটগুলি guided missile frigate. এই সিরিজের জাহাজগুলি লম্বায় ১৪৯ মিটার, ডিসপ্লেসমেন্ট ৬৬৭০ টন। সর্বোচ্চ গতি ২৮ নট বা প্রতি ঘণ্টায় ৫১.৮৫ কিলোমিটার। জল, বায়ু এবং ভূমিতে বিপদ রোখার ক্ষমতা রাখে এই ফ্রিগেট।

আরও পড়ুন: মাসের শুরুতেই সুখবর ! ফের কমল গ্যাস সিলিন্ডারের দাম, এবার কত টাকা ছাড় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
Agnimitra Paul: 'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget