এক্সপ্লোর

Mahua Moitra : আইসক্রিম অর্ডার দিয়েও তুলতে পারলেন না মুখে, 'সুইগি'র ওপর ক্ষেপে লাল মহুয়া !

১২২০ টাকা দিয়ে আইসক্রিম অর্ডার দিয়ে খাওয়া হল না। আর তাতেই রেগে লাল মহুয়া। সোশ্যাল মিডিয়ায় দিলেন কড়া বার্তা। 


কনকনে ঠান্ডা তো কী হয়েছে ! বাইরের তাপমাত্রার সঙ্গে তাল মেলাতে শখ করে দিয়েছিলেন আইসক্রিমের অর্ডার। 
ইন্সট্যান্ট ডেলিভারি অ্যাপ থেকে ‘মাইনাস থার্টি’ নামের মিনি স্টিক আইসক্রিম অর্ডার করেছিলেন মহুয়া। কিন্তু শখ  মিটল না । আইসক্রিম হাতে পেয়েও খাওয়া হল না। কারণ ক্রিম তখন গলে জল !  এক কথায় এমন আইসক্রিম খাওয়ার অযোগ্য। ১২২০ টাকা দিয়ে আইসক্রিম অর্ডার দিয়ে খাওয়া হল না। আর তাতেই রেগে লাল কৃষ্ণনগরের সাংসদ। সোশ্যাল মিডিয়ায় দিলেন কড়া বার্তা। 

এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, 'মাইনাস থার্টি মিনি আইসক্রিম অর্ডার করেছিলাম। যখন এল,তখন তা আর খাওয়ার যোগ্য ছিল না। দ্রুত রিফান্ড বা রিপ্লেসমেন্ট চাই' । আর তাতেই ট্রোলের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর আগেও মহুয়া মৈত্রর লক্ষাধিক টাকার হ্যান্ড ব্যাগ ও ফ্যাশনসই দামি সানগ্লাস নিয়ে বিতর্ক হয়েছে। বিরোধীরাও সুযোগ পেলেই মহুয়া মৈত্রর শখ ও জীবনচর্যা নিয়ে খোঁচা দিয়ে থাকেন আর গলা মেলান ট্রোলাররা। 

একজন লিখেছেন , 'CBI aasbe ekhon. Expensive ice cream' (সিবিআই আসবে এখন, এক্সপেনসিভ আইসক্রিম)। আবার একজন প্রশ্ন তুলেছেন, সমস্যাটা তো অ্যাপেই মিটিয়ে নেওয়া যেত, সোশ্যালে লেখার কী আছে ! তাতে আবার আরেক নেটিজেন লিখেছেন, 'আমি মনে করি এটাই ঠিক; কখনও কখনও, কোন সমাধান না হলে মানুষ হতাশ হয়। আমি এটা সমর্থন করি; এটি শুধুমাত্র একটি ব্যবসায়িক লেনদেন আলোচনা, তাই আমি বুঝতে পারছি না কেন সবাই জড়িত হচ্ছে!' 

এই আলোচনা শুরু হওয়ার পর সুইগি-র তরফে রিপ্লাই আসে, 'Hi Mahua, sorry to know that you are facing an issue with your order. Please share the order number. We will look into it.' তবে মহুয়ার সমস্যা সমাধান হল কি না, এখনও জানা নেই।  

সংসদে বিভিন্ন বিতর্কে মহুয়া মৈত্র বেশির ভাগ সময়ই সক্রিয়। তেমন বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়াতেও লেখালিখি করেন তিনি। বিভিন্ন সময় একাধিক বিতর্কেও অংশ নেন। এবার অবশ্য বিরোধী দল নয়, তাঁর নিশানায় ইন্সট্যান্ট ডেলিভারি অ্যাপ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget