এক্সপ্লোর

Mahua Moitra Wedding: রফি ও আশার গানে ‘ফার্স্ট ডান্স’, স্বামীর সঙ্গে বিশেষ মুহূর্ত, ভিডিও পোস্ট করলেন মহুয়া

Mahua Moitra Marriage: নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামীর সঙ্গে নিজের 'ফার্স্ট ডান্সে'র ভিডিও পোস্ট করেছেন মহুয়া।

কলকাতা: চুপিসাড়ে বিয়ে সেরেছিলেন। ছবিও দিয়েছিলেন অনেক দেরিতে। এবার বিয়ের দিনের ভিডিও পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। স্বামী পিনাকি মিশ্রের সঙ্গে 'ফার্স্ট ডান্সে' ভিডিও পোস্ট করলেন মহুয়া। পশ্চিমি সংস্কৃতিতে বিয়ের পর পছন্দের গানের তালে পা মেলান নবদম্পতি। আজকাল ভারতীয় সংস্কৃতিতেও সেই রীতির আমদানি ঘটেছে। আর সেই রীতি মেনেই হাতে হাত রেখে প্রিয় গানের তালে পা মেলালেন মহুয়া ও পিনাকি। (Mahua Moitra Wedding)

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামীর সঙ্গে নিজের 'ফার্স্ট ডান্সে'র ভিডিও পোস্ট করেছেন মহুয়া। ভিডিও-য়ে দেখা গিয়েছে, নববধু মহুয়ার পরনে বিয়ের শাড়ি। স্বামীও পিনাকিও বিয়ের পোশাকেই রয়েছেন। তাঁদের ঘিরে রয়েছেন অতিথিরা। ভিডিও-র ব্যাকগ্রাউন্টে একনাগাড়ে বেজে যাচ্ছিল মহম্মদ রফি ও আশা ভোঁসলের 'রাত কে হমসফর' গানটি। আর সেই গানের তালেই নাচেন তাঁরা। (Mahua Moitra Marriage)

সাবেকি সোনার গয়নার সঙ্গে ফ্যাকাশে গোলাপি রংয়ের বেনারসি সিল্ক পরে বিয়ে সারেন মহুয়া। রং মিলিয়ে পিচ রংয়ের ওয়েস্ট কোট পরেছিলেন পিনাকিও। মহুয়ার মাথায় জুঁইফুলের মালাও ছিল। মহুয়ার বিয়ের ছবি নিয়ে যেমন উৎসাহ ছিল, তেমনই ভিডিওটিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। কোনও রকম আড়ম্বর ছাড়া যেভাবে ব্যক্তিগত মুহূর্তকে ব্যক্তিগত রাখেন তাঁরা, তার প্রশংসাও করেন অনেকে।

৫০ বছর বয়সি মহুয়ার সঙ্গে ৬৫ বছরের পিনাকির বিয়ে নিয়ে অনেকে প্রশ্নও তুলেছেন সোশ্য়াল মিডিয়ায়। কিন্তু মহুয়া ও পিনাকি যে নিজেদের আলাদা জগৎ গড়ে ফেলেছেন, 'ফার্স্ট ডান্সে'র ভিডিও-তেও তা ফুটে উঠেছে। বিশেষ করে যে গানটি তাঁরা বেছেছেন, তার প্রত্যেকটি পঙক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রফি ও আশা গেয়েছিলেন, 'রাত কে হমসফর/থক কে ঘর চলে/ ঝুমি আ রহি সুবহ প্যায়র কি...'। সমালোচনা,. কটাক্ষ পেরিয়ে যথার্থ অর্থেই পরস্পরের আশ্রয় হয়ে উঠেছেন মহুয়া ও পিনাকি।

গত ৩ মে জার্মানির বার্লিনে বিবাহবন্ধনে আবদ্ধ হন মহুয়া ও পিনাকি। পিনাকি ওড়িশার বিজু জনতা দলের সদস্য়, পুরীর চারবারের সাংসদও। সুপ্রিম কোর্টের দুঁদে আইনজীবী হিসেবেও পরিচিত পিনাকি। মহুয়ার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে, ডেনমার্কের ফাইন্যান্সার লার্স ব্ররসনের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। পিনাকিও আগে বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী সঙ্গীতার সঙ্গে এক ছেলে ও এক মেয়ে হয় তাঁর। এক সময় আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে মহুয়ার সম্পর্ক নিয়েও জোর চর্চা ছিল লুটিয়েন্স দিল্লিতে। পোষ্যের উপর অধিকার নিয়ে আইনি টানাপোড়েনও হয় তাঁদের মধ্যে।

তবে পিনাকির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা টের পাননি কেউ। এমনকি বিয়ের কথা তৃণমূলের অনেকেও জানতেন না বলে খবর। তবে সকলেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মহুয়াকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fuel And LPG Price : আজ কমল পেট্রোল এবং ডিজেলের দাম? রান্নার গ্যাস নিয়েও বড় আপডেট
আজ কমল পেট্রোল এবং ডিজেলের দাম? রান্নার গ্যাস নিয়েও বড় আপডেট
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ABP Ananda Top 10, 28 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 28 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget