এক্সপ্লোর

Media Websites Not Opening: বিশ্বজুড়ে নেটবিভ্রাট, ডাউন একাধিক সাইট

ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডারে সমস্যার জেরেই বিপত্তি

নিউ ইয়র্ক : বিশ্বজুড়ে হঠাৎই নেটবিভ্রাট। যার ব্যাপক প্রভাব ভারতেও। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক সংবাদমাধ্যম থেকে সরকারি ওয়েবসাইট, বসে গিয়েছে সবই। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মার্কিন ক্লাউড কম্পিউটিং সার্ভিসের প্রোভাইডারে সমস্যার জেরেই এই বিপত্তি।

ঠিক কোন কোন ওয়েবসাইট প্রভাবিত হয়েছে সেটা আলাদা করে এখনই জানা না গেলেও সংখ্যাটা যথেষ্টই। জানা যাচ্ছে, মার্কিন ক্লাউড কম্পিউটিং সার্ভিসের প্রোভাইডার ফাস্টলিতে সমস্যা হয়। ঠিক কী কারণে এই সমস্যার উদ্ভব তা খতিয়ে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার একাধিক ইউজার ইতিমধ্যে সেখানে হওয়া সমস্যার কথা জানিয়েছেন, একাধিক সংবাদসংস্থার ওয়েবসাইট থেকে অনলাইন ডেলিভারির সাইট, সবেতেই দেখা গিয়েছে সমস্যা। যদিও খুব বেশিক্ষণ ধরে সমস্যা স্থায়ী হয়নি, অল্প সময়ের পরই আস্তে আস্তে কার্যত সব সোশ্যাল নেটওয়ার্ক থেকে ওয়েবসাইট, সবকিছুরই সার্ভিস ফিরে আসে আগের মতো।

গত ২০ মার্চ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎই। আর সেবারের মতোই এবারও একাধিক ওয়েবসাইট বন্ধ  হতেই ক্ষুব্ধ গ্রাহকরা। বর্তমান সময়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নির্ভরশীলতা বেড়েছে। তাই হঠাৎ হোয়াটসঅ্যাপ স্তব্ধ হয়ে যাওয়ায়, বিভিন্ন ক্ষেত্রে কাজে প্রতিবন্ধকতা তৈরি হয়। ট্য়ুইটারে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। একের পর এক মিম শেয়ার করতে থাকেন ব্যবহারকারীরা। মেসেজ আদান প্রদান বন্ধ হওয়ায় সমস্যা পড়েন বিশ্বের বহু মানুষ। জানা গিয়েছে, এই সময়ের মধ্যে প্রায় ৫০ লক্ষ ট্যুইট হয়েছে।

দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে হোয়াটসঅ্যাপ। ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যাও নেহাত কম নয়। এই অবস্থায় যোগাযোগের অন্যতম মাধ্যম স্তব্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন অনেকে। কী হয়েছে? কেন কাজ করছে না হোয়াটসঅ্যাপ? তা বুঝতেই বেশ কিছুটা সময় কেটে যায় গ্রাহকদের। একরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই অবস্থায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ট্যুইট করতে থাকেন। দেখা যায়, শুধু ভারতই নয়, বিশ্বের একাধিক প্রান্তেই এই সমস্যায় পড়েছেন গ্রাহকরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget