এক্সপ্লোর

Malaysia Plane Crash: তীব্র গতিতে হাইওয়ের উপর আছড়ে পড়ল বিমান, বেঘোরে মৃত্যু ১০ জনের, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

Viral Video: বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

কুয়ালালামপুর: ছবির মতো সাজানো রাস্তা। এগিয়ে চলেছে একের পর এক গাড়ি। তার মধ্যেই আচমকা বিপত্তি। শূন্য থেকে আচমকাই এল বিমান। ছুটে চলা চার চাকা, দু'চাকার উপরই আছড়ে পড়ল সজোরে। বৃহস্পতিবার মালয়েশিয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তাতে বিমানে থাকা আট যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে দুই মোটর সাইকেল আরোহীর। (Malaysia Plane Crash)

বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হালকা ওজনের একটি প্রাইভেট জেট ভেঙে পড়েছে সেখানে। ব্যস্ত  সময়ে একেবারে হাইওয়ের উপর আছড়ে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে তীব্র বেগে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী উপরে উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকাও। (Viral Video)

আরও পড়ুন: Telecom Ministry: পুলিশ দিয়ে যাচাই, বায়োমেট্রিক পরীক্ষা, দিতে হবে KYC-ও, সিমকার্ড ব্যবসায়ীদের জন্য নয়া বিধি কেন্দ্রের

দুর্ঘটনার সময় চার লেন বিশিষ্ট ওই হাইওয়েতে সারি দিয়ে ছুটে চলছিল একের পর এক গাড়ির, মোটর সাইকেল। একটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্ত বন্দি হয়েছে। ওই দৃশ্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়াতেও, যা দেখে শিউড়ে উঠেছেন সকলে। চোখের নিমেষে মাটিতে মিশে যেতে দেখা গিয়েছে বিমানটিকে। 

সেলাঙ্গরের পুলিশ আধিকারিক হুসেন ওমর খান জানিয়েছেন, প্রাইভেট চার্টার্ড বিমানটিতে যাত্রী ছিলেন ছ'জন। দু'জন বিমানকর্মীও ছিলেন। সজোরে হাইওয়ের উপর আছড়ে পড়ে বিমানটি। গাড়ি এবং মোটরসাইকেলের উপর ভেঙে পড়ে। তাতে আরও দু'জনের মৃত্যু হয়েছে। 

দেশের পরিবহণ মন্ত্রী অ্যান্টনি লোকে জানিয়েছেন, উত্তরের দ্বীপের একটি রিসর্ট থেকে ওই বিমানটি ওড়ে। সুবাং বিমানবন্দরের অনুমোদন ছিল তাদের কাছে। অবতরণেও কয়েক মিনিটই বাকি ছিল। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে, শাহ আলম জেলার হাইওয়ের উপর ভেঙে পড়ে। 

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, তীব্র গতিতে এসে, সজোরে আছড়ে পড়ে বিমানটি। তীব্রতা এত বেশি ছিল যে, আশেপাশের বাড়িগুিলি কেঁপে ওঠে। আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী বহুতলের সমান উচ্চতায় উপরে উঠে যায়। দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। মৃতদেহগুলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সকলকে শনাক্ত করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত। বিমানের ব্ল্যাক বক্সের খোঁজ চলছে। সেটি পেলে দুর্ঘটনার আসল কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget