এক্সপ্লোর

Mamata on English medium School: প্রতি ব্লকে ইংরাজি মাধ্যম স্কুলের তৈরির ঘোষণা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইংলিশ মিডিয়ামের মাধ্যমে আরও শিক্ষার আলো পৌঁছে দিতে চাই।'

কলকাতা: ইংরাজি মাধ্যম স্কুল বাড়ানোর উপর গুরুত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি ব্লকে ইংরাজি মাধ্যম তৈরি করা হবে বলে জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইংলিশ মিডিয়ামের মাধ্যমে আরও শিক্ষার আলো পৌঁছে দিতে চাই। তাই প্রতিটি ব্লকে একটি করে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করা হবে। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ছেলে-মেয়েরা সেখানে পড়াশোনা করবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম রাজ্যে ইংরাজি মাধ্যম স্কুল তৈরি হয়। প্রাথমিকভাবে ১৬০ জন পড়ুয়া নিয়ে যাত্রা শুরু করে সেই স্কুল। বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে রাজ্যের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম হাই স্কুলের উদ্বোধন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকভাবে সেই সময় স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, ১০০টি ইংরাজি মাধ্যম স্কুল হবে। 

প্রসঙ্গত, করোনা আবহে গত বছর মার্চ মাস থেকে বন্ধ হয় স্কুল।  ছাত্রছাত্রীদের পড়াশোনার অভ্যেস যাতে নষ্ট না হয়, তার জন্য টেলিফোনের মাধ্যমে পঠনপাঠনের ব্যবস্থা করে স্কুলশিক্ষা দফতর। একটি টোলফ্রি নম্বরের ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়া হয়। প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা জন্য এই সুযোগ করে দেওয়া হয়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে ফের স্কুল খুললেও, দ্বিতীয় ঢেউয়ের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রেণিকক্ষের পঠনপাঠন। 

এদিকে করোনা পরিস্থিতির জেরে বাতিল হয়ে গিয়েছে চলতি বছরের একাদশ শ্রেণির পরীক্ষা। করোনার পরিস্থিতিতে এবার নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ করার নির্দেশিকা জারি করেছে সংসদ। ক্লাস শুরু হলে ৩ মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস। বিজ্ঞপ্তি দিয়ে জানায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

বিবৃতি জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, এবছর ২০২১ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হলো। একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার জন্য প্রত্যেক স্কুলের প্রধানকে আবেদন করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget