এক্সপ্লোর

Mamata Banerjee: রোমের পর মমতার নেপাল সফরেও না কেন্দ্রের, কী ব্যাখ্যা দিল বিদেশমন্ত্রক ?

Mamata Banerjee barred from visiting Nepal : এই প্রথম নয়, এর আগে রোমে আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনে যেতেও মমতাকে ছাড়পত্র দেয়নি কেন্দ্র...

কলকাতা : রোমের পর এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরেও না কেন্দ্রের। নেপালি কংগ্রেসের ১৪ তম সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন মমতা। কিন্তু সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিসেবে অন্য দেশের রাজনৈতিক সমাবেশে মমতার যোগদান সঙ্গতিপূর্ণ নয় বলে ব্যাখ্যা দিয়েছে বিদেশমন্ত্রক।

শুক্রবার থেকে আগামী দু’দিন নেপালে দলীয় সম্মেলন রয়েছে নেপালি কংগ্রেসের। তাতে যোগদানের জন্য মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই ধরনের সমাবেশে যোগদানের ক্ষেত্রে কেন্দ্রের থেকে ছাড়পত্র নেওয়া জরুরি। সেইমত নবান্নের তরফে আর্জি জানানো হয়েছিল। কিন্তু, তা খারিজ করে দিল কেন্দ্র।

তবে এই প্রথম নয়, এর আগে রোমে আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনে যেতেও মমতাকে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। সে বারও বিদেশমন্ত্রক জানায়, মুখ্যমন্ত্রী পদের সঙ্গে এই যাত্রা সঙ্গতিপূর্ণ নয় । সেই সময় তৃণমূলের তরফে এর তীব্র নিন্দা করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি কীভাবে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের প্রচারে গিয়েছিলেন, এমন প্রশ্নও ওঠে তৃণমূল থেকে।

এনিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা নিজেও। তাঁর বক্তব্য ছিল, ‘‘দু’মাস আগে কথাবার্তা হয়েছে। জার্মান চ্যান্সেলর যাবেন, পোপ, ইমাম, ইতালির প্রধানমন্ত্রী আর আমাকে বলেছিলেন যাওয়ার জন্য। ইতালি সরকার আমাদের বিশেষ অনুমতি দিয়েছিল। বিশ্ব শান্তি সম্মেলনে বারবার যাওয়ার জন্য বলেছে। অথচ কেন্দ্র আমার এই যাত্রা বাতিল করে দিল। মুখ্যমন্ত্রীর জন্য নাকি এই যাত্রা নয়! আমি যেখানেই যাব সেখানেই বাধা। আর আপনাদের লোক খালি এদিক-ওদিক ঘুরে বেড়াবে। তখন তো কেউ কিছু বলে না!’’

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মাঝে মাঝে দেশের কাজের জন্য যেতেই পারেন। কিন্তু আমাকে কেন রোমে যেতে দেওয়া হচ্ছে না। যেই শান্তির কথা উঠল ওমনি যাওয়া বন্ধ। আমি বিদেশে ঘুরতে যাই না। আমার অত আগ্রহ নেই। কিন্তু রোমে গেলে তা দেশের জন্য গর্বের হত। হিন্দু ধর্মের জন্য যদি এত উদারতা তাহলে আমি একজন হিন্দু মহিলা, আমাকেই বারংবার আটকে দেওয়া হয় কেন? আসলে ওরা অন্যদের হিংসা করে।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget