এক্সপ্লোর

'দুর্গাপুজোয় অসাধারণ কাজ করেছে রাজ্য, তেমনই হোক কালীপুজো', জানাল হাইকোর্ট

সরকারের ইতিবাচক পদক্ষেপের জন্যই দুর্গাপুজোয় রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে পারেনি বলেও মন্তব্য করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ‘দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজো। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট।

দুর্গাপুজোর মতো বাকি পুজোতেও বিধিনিষেধ চেয়েও মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলায় আবেদন জানানো হয়েছে, কালীপুজো, কার্তিকপুজো, ছটপুজো, জগদ্ধাত্রীপুজো ও বড়দিনেও কড়াকড়ি অব্যাহত থাকুক।

বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া এই মামলার শুনানি ছিল। সেখানে দুর্গাপুজোয় বিধিনিষেধ নিয়ে রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

বিচারপতি বলেন, ‘পুজো-নির্দেশ বাস্তবায়নে রাজ্যের ভূমিকা অনুকরণীয়। অসাধারণ কাজ করেছে রাজ্য। ‘কোথাও কোথাও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবে সার্বিকভাবে রাজ্য ভাল কাজ করেছে।

সরকারের ইতিবাচক পদক্ষেপের জন্যই দুর্গাপুজোয় রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে পারেনি বলেও মন্তব্য করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে তিনি বলেন, দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজো।

মঙ্গলবার রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষের উদ্দেশে কালীপুজোয় বাজি না ফাটানোর আবেদন জানানো হয়। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, কালীপুজো ও দীপাবলিতে বাজি ফাটাবেন না, আবেদন, বাজি থেকে যে দূষণ ছড়ায় সেই দূষণ কোভিডের ক্ষেত্রে অত্যন্ত মারাত্মক, বিসর্জনের শোভাযাত্রা নয়।

সেই প্রেক্ষিতে এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, বাজি নিয়ে রাজ্যবাসীর প্রতি সরকার যে আবেদন করেছে, তা সকলের মানা উচিত। বিচারপতির মতে, করোনা মানুষের শ্বাসযন্ত্রের ক্ষতি করে। বাজির দূষণে সেই ক্ষতি আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, বিধিনিষেধ সংক্রান্ত মামলার পাশাপাশি, কালীপুজোয় বাজি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে আরেকটা জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে।

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে, দীপাবলিতে বাজি নিষিদ্ধ করেছে রাজস্থান সরকার। ওড়িশা সরকারও কালীপুজোয় বাজি ফাটানো নিষিদ্ধ করেছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Indian Railways: ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget