এক্সপ্লোর

Covid 19 : ফিরছে করোনা ? এই রাজ্যে মৃত ১, আক্রান্ত আরও ৩, ICU, অক্সিজেন ও ভেন্টিলেটর প্রস্তুত রাখার নির্দেশ

Covid 19 New Cases Reported : অন্ধ্রপ্রদেশের কডাপা জেলায় এক ব্যক্তি । কোভিড-১৯ এ ই আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি । এই মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন।

অন্ধ্রপ্রদেশ: ভারতে ফের ফিরছে করোনা? অন্ধ্রপ্রদেশের কডাপা জেলায় এক ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। গত মাসে তাঁকে ভেলোরের সিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চার দিন চিকিৎসার পর তিনি মারা যান। পাশাপাশি আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও চারজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তাঁর দুটি ফুসফুসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ এখন তার সংস্পর্শে আসা সব ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে। এলাকাটিকে জীবাণুমুক্তকরণের কাজও শুরু করা হয়েছে।

এই মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গিয়েছে, কডাপাও তিরুপতি জেলায় পাঁচটি নতুন কোভিড-১৯ কেস শনাক্ত হয়েছে। চিকিৎসা শিক্ষা দফতর (ডিএমই) রাজ্যজুড়ে সরকারি হাসপাতালগুলিকে আইসোলেশন বেড, ICU বেড, অক্সিজেন সরবরাহ, ভেন্টিলেটর, ওষুধপত্র, র‍্যাপিড টেস্ট কিট, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা কর্মীদের প্রাপ্যতার বিবরণ জমা দিতে বলেছেন।

ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন বাড়িতে আইসোলেশনে রয়েছেন, আর চতুর্থজন, যাঁর মৃদু উপসর্গ রয়েছে, তাঁকে কডাপার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, “রোগীকে হাসপাতালের কোভিড-১৯ বিশেষ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।” সূত্রের খবর, “কডাপা ভাইরোলজি ল্যাবরেটরিতে করা আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষায় চারজন রোগীরই কোভিড-১৯ পজিটিভ এসেছে, এই চারজন পজিটিভ রোগী কাডাপার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন এবং তাঁদের মধ্যে একজন বুস্টার ডোজও নিয়েছিলেন।”

কোভিড-১৯ এ মৃত্যুর হার কত ?

সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষ নাগাদ ভারতে প্রায় ৫ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র অনুমান অনুযায়ী, এই মহামারির কারণে দেশে প্রায় ৪৭ লক্ষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী প্রায় ৬৬ থেকে ৬৭ লক্ষ সরকারিভাবে নথিভুক্ত থাকা মানুষের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত মাসেই হাজির হয়েছিল করোনা ভাইরাসের নতুন এক ভ্যারিয়েন্ট। বিএ.৩.২ বা 'সিকাডা' হলো ওমিক্রন-এর একটি উপ-বংশ। গবেষকদের মতে, 'Cicada' একটি পোকামাকড়ের নাম, যা দীর্ঘ সময় মাটির নিচে থাকার পর হঠাৎ করে বেরিয়ে আসে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভ্যারিয়েন্টে বিপুল সংখ্যক মিউটেশন একত্রিত হয়ে এটিকে আরও স্বতন্ত্র করে তুলেছে। এতে আনুমানিক ৭০-৭৫টি মিউটেশন থাকতে পারে, যার বেশিরভাগই 'স্পাইক প্রোটিনে' রয়েছে। ভাইরাসের এই অংশটিই মানুষের শরীরের কোষে প্রবেশ করতে পারে 

উপসর্গগুলো কী কী ?
বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভ্যারিয়েন্টেও উপসর্গগুলো 'ওমিক্রন' ভ্যারিয়েন্টগুলোরই মতোই।
১. এমনি জ্বর বা হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর।   
২. কাশি। কখনও কখনও তীব্র কাশি। 
৩. গলা ব্যথা।
৪. ক্লান্তি এবং শরীরে ব্যথা। 
৫. প্রচণ্ড মাথা ব্যথা। 
৬. নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধ হয়ে থাকা। 
৭. শ্বাসকষ্ট হওয়া। 
৮. চোখ থেকে জল পড়া বা চোখ জ্বালা করা। 
৯. বমি বমি ভাব বা হজমের সমস্যা। 
১০. ত্বকে ফুসকুড়ি হওয়া।অনায়াসে। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
BJP News Live : নিতীন নবীনের নতুন সর্বভারতীয় টিম ঘোষণা, বাংলা থেকে দায়িত্ব পেলেন ...
নিতীন নবীনের নতুন সর্বভারতীয় টিম ঘোষণা, বাংলা থেকে দায়িত্ব পেলেন ...
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget