এক্সপ্লোর

অভিনব প্রোপোজের পরিকল্পনায় বিপর্যয়, মোমবাতির আগুনে পুড়ল বাড়ি, তবে নিরাশ করেননি গার্লফ্রেন্ড

প্রিয়াতমাকে বিয়ের প্রস্তাব দিতে অনেকেই বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে থাকেন।এবার ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারের এক যুবক রোমান্টিক প্রোপোজালের মাধ্যমে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন তাঁর প্রেমিকাকে। কিন্তু তা করতে গিয়ে যে এমন সর্বনাশ হয়ে যাবে, তা বোধহয় তিনি ঘুণাক্ষরেও ভাবেননি।

কলকাতা: প্রিয়াতমাকে বিয়ের প্রস্তাব দিতে অনেকেই বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে থাকেন।এবার ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারের এক যুবক রোমান্টিক প্রোপোজালের মাধ্যমে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন তাঁর প্রেমিকাকে। কিন্তু তা করতে গিয়ে যে এমন সর্বনাশ হয়ে যাবে, তা বোধহয় তিনি ঘুণাক্ষরেও ভাবেননি। স্থানীয় দমকল ও উদ্ধার বিভাগ ফেসবুক মারফত্ ওই ভয়ঙ্কর ঘটনার কথা জানিয়েছে। দমকল বিভাগের ফেসবুক পোস্ট অনুযায়ী, ওই ব্যক্তি তাঁর গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে সারা বাড়ি বেলুন ও ওয়াইনের গ্লাস দিয়ে সাজিয়েছিলেন। সেইসঙ্গে ছিল প্রায় একশো টি লাইট ক্যান্ডেল। প্রোপোজের এমন আয়োজন শুনতে তো রোমান্টিক মনেই হয়। কিন্তু বাস্তবে যা হল, জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাওয়াই স্বাভাবিক। দুর্ঘটনাবশত মোমবাতির আগুনে বাড়িটাই ভস্মীভূত হয়ে গেল। এরমধ্যেও সবচেয়ে ভালো খবর যে, ওই ব্যক্তির প্রস্তাবে রাজি হয়েছেন তাঁর গার্লফ্রেন্ড। দক্ষিণ ইয়র্কশায়ারের দমকল বিভাগ ফেসবুকে লিখেছে, বাড়ি সাজিয়ে গুছিয়ে বাগদত্তাতে আনতে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু যখন ফিরলেন, তখন দেখলেন পুরো ফ্ল্যাটই দাউদাউ জ্বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে তিন-তিনটি দমকলের ইঞ্জিন।
ওই ফেসবুক পোস্টে জানানো হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারত। কিন্তু সঠিক সময়ে দমকল বিভাগ পৌঁছে যাওয়ায় বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, মোমবাতি ভালোই, কিন্তু তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই সতর্ক থাকুন, কাজ মিটলে নিভিয়ে দিন। পর্দার মতো জ্বলনশীল দ্রব্যের পাশে মোমবাতি জ্বালবেন না। ১০০-র মতো মোমবাতি জ্বেলে বাড়ি ছেড়ে যাবেন না। দমকল বিভাগের এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। অনেক ইউজার এই ঘটনার তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget