এক্সপ্লোর

Maniktala Bypoll: মানিকতলায় কল্যাণ চৌবের গাড়িতে লাথি, 'চোর' স্লোগান তৃণমূল কর্মীদের

Kolkata News: বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের গাড়িকে ঘিরে মানিকতলায় তুমুল বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সময় বিজেপি প্রার্থী গণ্ডগোল পাকাতে এসেছিলেন বলে অভিযোগ তৃণমূলের।

কলকাতা: মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের (BJP Candidate Kalyan Chaubey)গাড়িকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখালেন তৃণমূল (TMC) কর্মীরা। উঠল চোর চোর স্লোগানও। বুধবার ঘটনাটিকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল কাঁকুড়গাছিতে কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে।  

বুধবার দুপুরে মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা পুরসভার ৩১ ওয়ার্ডে থাকা ভোটগ্রহণ কেন্দ্রে যেতেই শুরু হয় বিক্ষোভ। শান্তিপূর্ণ নির্বাচনে বিজেপি প্রার্থী গণ্ডগোল পাকাতে এসেছেন এই অভিযোগ তুলে কল্যাণ চৌবের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা। গো ব্যাক ও 'চোর' স্লোগান দেওয়ার পাশাপাশি কল্যাণ চৌবের গাড়িতে লাথিও মারতে থাকেন। দফায় দফায় হওয়া বিক্ষোভকে কেন্দ্র করে যাতে বড় কোনও গণ্ডগোল না হয় তার জন্য বিজেপি প্রার্থীর গাড়ি এলাকা থেকে বের করে নিয়ে যান চালক। সেই সময় তৃণমূল কর্মীদের কাউকে কাউকে হাতে ইট নিয়েও গাড়ির পিছনে ধাওয়া করতে দেখা যায়। পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন: Supreme Court: কেন্দ্রের আপত্তি খারিজ, CBI তদন্ত নিয়ে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিক্ষোভ প্রসঙ্গে কল্যাণ চৌবে অভিযোগ করেন,"মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে ভুয়ো ভোটাররা রয়েছে বলে খবর পাই। তাদের ধরতে গেলেই বাধা দেন স্থানীয় তৃণমূল নেতা,কর্মী ও সমর্থকদের একাংশ। আমার গাড়ি লক্ষ্য করে লাথি ও ইট মারার পাশাপাশি বিক্ষোভ দেখাতে থাকে। বিষয়টিকে কেন্দ্র করে বড় কোনও গণ্ডগোল যাতে না হয় তাই আমার গাড়ির চালক যখন ওই এলাকা থেকে গাড়িটি বের করে নিয়ে আসছিলেন তখন ইট নিয়ে তাড়া করেছিল অনেকে। কমিশনের কাছে এই আসনে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।"

আরও পড়ুন: Raiganj Assembly Bypoll : 'তৃণমূলের বিশ্বাস পেতে' ভোট দেওয়ার ভিডিও করে দেখাতে হল নেতাকে ! রায়গঞ্জে নজিরবিহীন ঘটনা

অন্যদিকে বিক্ষোভ দেখানো তৃণমূল নেতা-কর্মীদের দাবি, ওই এলাকায় সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছিল। আচমকা বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে সেখানে গিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেন। তারই প্রতিবাদ জানানো হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Assembly By Poll 2024: উপনির্বাচনেও ভোট সন্ত্রাসের অভিযোগ, আশান্তির আবহে ভোট পড়ল কত শতাংশ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget