এক্সপ্লোর

WB Assembly By Poll 2024: উপনির্বাচনেও ভোট সন্ত্রাসের অভিযোগ, আশান্তির আবহে ভোট পড়ল কত শতাংশ?

West Bengal News: রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও অশান্তির ধারা অব্যাহত। নির্বাচন কমিশনে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে।

কলকাতা: ৪ কেন্দ্রের উপনির্বাচনেও (WB Assembly By Poll 2024) অশান্তির চেনা ছবি। দফায় দফায় অশান্তিতে রণক্ষেত্র রানাঘাটের পায়রাডাঙা। রাত থেকেই বিজেপির নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ। পূর্ণনগরে বিজেপির বুথ এজেন্টের বাড়িতে 'গুলি', ভাঙচুর। পায়রাডাঙায় বিজেপির এজেন্ট সহ সমর্থকদের বাড়িতে হামলা। বাগদায় বুথ জ্যামের অভিযোগে উত্তেজনা। রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর ভাইয়ের 'মাতব্বরি'। আর এই উপনির্বাচনেও ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনেও। সকাল ১১টা পর্যন্ত কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল? 

লোকসভা ভোটের রেজাল্ট আউটের ৩৬ দিনের মাথায় রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটগ্রহণ চলছে কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। ৪ কেন্দ্রের উপনির্বাচনে মোতায়েন ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাগদায় সবথেকে বেশি, ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রানাঘাট দক্ষিণে ১৯ কোম্পানি, রায়গঞ্জে ১৬ কোম্পানি এবং মানিকতলায় ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট হচ্ছে। ৪ বিধানসভা কেন্দ্রের একহাজার সাতানব্বইটি বুথেই থাকছে কেন্দ্রীয় নিরাপত্তা। সবথেকে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে রানাঘাট দক্ষিণে, সেই সংখ্যাটা হল ৬২। কিন্তু বাহিনী মোতায়েনের পরেও অশান্তির অভিযোগ দিকে দিকে। নির্বাচনের আগের রাত থেকেই সামনে এসেছে একের পর এক অভিযোগ। 

দফায় দফায় অশান্তি: রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও অশান্তির ধারা অব্যাহত। নির্বাচন কমিশনে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। কমিশন সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট ২৬টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে শুধু রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেই জমা পড়েছে ২০টি অভিযোগ। সকাল ১১টা পর্যন্ত মানিকতলায় ভোট পড়েছে ২২ শতাংশ, রানাঘাট দক্ষিণে ২৬ শতাংশ, বাগদায় ২৩ শতাংশ ও রায়গঞ্জে ২৬ শতাংশ। 

রানাঘাট থানার পূর্ণনগর এলাকায় বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনায় জেলা প্রশাসনের তরফে রিপোর্ট পাঠানো হয়েছে কমিশনের দফতরে। সূত্রের খবর, নির্বাচন কমিশনে পাঠানো রিপোর্টে জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পাননি বলে জানিয়েছেন। SDPO এবং রানাঘাট থানার IC ঘটনার তদন্ত করছেন। পায়রাডাঙায় বিজেপির পোলিং এজেন্ট ও কর্মীদের বাড়িতে হামলার অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কমিশনে জানিয়েছে জেলা প্রশাসন। এমনই খবর সূত্রের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: North Bengal Weather: দুর্যোগের অশনি সঙ্কেত, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget