এক্সপ্লোর

Raiganj Assembly Bypoll : 'তৃণমূলের বিশ্বাস পেতে' ভোট দেওয়ার ভিডিও করে দেখাতে হল নেতাকে ! রায়গঞ্জে নজিরবিহীন ঘটনা

West Bengal Assembly Bypoll : নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভোট দেওয়ার ভিডিও-ও করে ফেললেন তিনি। এখানেই শেষ নয়, নিয়ম ভাঙার আরও বড় নজির গড়লেন মহিলা

উজ্জ্বল মুখোপাধ্যায়, রায়গঞ্জ : লোকসভা ভোটের  ফল বেরনোর ৩৬ দিনের মাথায় রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটগ্রহণ হচ্ছে কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। উপনির্বাচন হলে কী হবে, অশান্তি, হুমকি, শাসকদলের নেতাদের দাদাগিরি, সবরকমের অভিযোগই আসছে। এরই মধ্যে কাঞ্চনপল্লি জিএসপি স্কুলের ১৪৭ নম্বর বুথে দেখা গেল এক অভিনব ঘটনা। 

নিজের ভোট নিজে দেওয়া ও কাকে ভোটদানে গোপনীয়তা নাগরিক অধিকার। কিন্তু তা আর হল কই ? বিধানসভার উপনির্বচনে 'শাসক দলের প্রতি আনুগত্য প্রমাণ করতে' ভোট দেওয়ার সময় ভিডিও করলেন এক মহিলা। তারপর? গোপন ভোটটি রইল না গোপনে! নিয়ম বহির্ভূত ভবে তিনি নিজের ভোট নিজেই ভিডিও করলেন। তারপর সেই ভিডিও নিয়ে সটান চলে গেলেন তৃণমূল নেতার কাছে। এমনিতে ফোন নিয়ে বুথে ঢোকাতেই নিষেধাজ্ঞা থাকার কথা। আর এখানে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভোট দেওয়ার ভিডিও-ও করে ফেললেন তিনি। এখানেই শেষ নয়, নিয়ম ভাঙার আরও বড় নজির গড়লেন তিনি। 

ভোট দেওয়ার ভিডিওটি শাসক নেতাকেও দেখালেন তিনি। বোঝালেন, তৃণমূলকেই ভোট দিয়েছেন তিনি। শাসক শিবিরে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বেনজির কাণ্ড ঘটালেন তিনি। রায়গঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় তাজ্জব সকলে। 

কেমন এমন ঘটালেন ওই মহিলা ? স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা ভোটার এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তৃণমূলের সঙ্গে ওঠবোস শুরু করেন তিনি। কিন্তু তাতেও নাকি বিশ্বাসযোগ্যতা হাসিল করতে পারছিলেন না দলের অন্দরে । নিজেকে তৃণমূলের সৈনিক প্রমাণ করতে শেষ পর্যন্ত নিজের ভোট নিজেই প্রকাশ্যে আনলেন এই ভোটার । ভিডিও করে দেখালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকারকে। তারপরে কি তিনি তৃণমূলের বিশ্বাস অর্জন করতে পারবেন ? সেটা তো ঘাসফল শিবিরই বলতে পারবে। তবে এই ঘটনা নিয়মের বিরুদ্ধে তা বলার অপেক্ষা রাখে না।            

রায়গঞ্জ বিধানসভা আসনে লড়াই ত্রিমুখী। একদিকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। আরেকদিকে বিজেপির মানসকুমার ঘোষ। কংগ্রেসের হয়ে লড়াইয়ে মোহিত সেনগুপ্ত। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে রায়গঞ্জ আসনে এগিয়ে বিজেপি।  

আরও পড়ুন  : 

বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget