এক্সপ্লোর

Manipur Violence: ফের অশান্ত ইম্ফল, জারি কার্ফু, নামানো হল সেনা

Manipur Clash: বেশ কিছুদিন আগেই হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর। পরপর সংঘর্ষ, ঝামেলা, অগ্নিসংযোগে উত্তপ্ত হয়েছিল উত্তর পূর্বের এই রাজ্য

নয়াদিল্লি: ফের অশান্তির আঁচ মণিপুরে। মণিপুরের রাজধানী ইম্ফল ফের অশান্ত। পরিস্থিতি সামলাতে জারি করা হয়েছে কার্ফু। ভাঙচুর, অগ্নিসংযোগের খবর মিলেছে। পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে সেনা।  

বেশ কিছুদিন আগেই হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর (Manipur)। পরপর সংঘর্ষ, ঝামেলা, অগ্নিসংযোগে উত্তপ্ত হয়েছিল উত্তর পূর্বের এই রাজ্য। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর বিরোধে আগুন জ্বলেছে মণিপুরে। সেনা নামিয়ে পরিস্থিতি সামলাতে হয়েছে। আপাত কয়েকদিন শান্ত থাকার পরে ফের আগুন জ্বলল মণিপুরে। সূত্রের খবর, ইম্ফলে নিউ চেকন এলাকায় দুই গোষ্ঠীর বিরোধে ফের উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় একটি বাজারে জায়গা নিয়ে বিরোধের সূত্রপাত। উত্তেজনার ঘটনা সামনে আসতেই এলাকায় কার্ফু ঘোষণা করা হয়। নামে সেনা।

মাসখানেকেরও বেশি সময় ধরে উত্তপ্ত মণিপুর। তফসিলি জনজাতিভুক্ত হওয়ার দাবিতে আন্দোলন চালাচ্ছিল মেইতেই জনগোষ্ঠী। মেইতেইদের  তফসিলি জনজাতিভুক্ত হওয়ার দাবির বিরোধিতায় ৩ মে মিছিলের আয়োজন করেছিল কুকি জনগোষ্ঠী।- তখন থেকেই বিরোধের সূত্রপাত। ওই হিংসায় এখনও পর্যন্ত ৭০৯ জনের প্রাণ গিয়েছে। বহু টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। বহু বাসিন্দাকে নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে সরকারের শিবিরে গিয়ে উঠতে হয়েছে। 

কী কারণে এমন ক্ষোভ:
মণিপুরের বাসিন্দাদের বড় অংশই মেইতেই জনগোষ্ঠীর। তাঁরা মূলত ইম্ফল ও লাগোয়া সমতল এলাকায় বাস করেন। পাহাড়ি এলাকায় থকেন কুকিরা। মেইতেইরা জনজাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত না হওয়ায় তাঁরা পাহাড়ি এলাকায় জমি কিনতে পারেন না। কিন্তু কুকিরা সমতল এলাকায় জমি কিনতে পারেন। এবার মেইতেই জনগোষ্ঠী তফসিলি জনজাতিভুক্ত হয়ে গেলে তাঁরাও পাহাড়ি এলাকায় জমি কিনতে পারবেন, সেটাই কুকিদের অসন্তোষের কারণ। কুকিদের দাবি, এন বীরেন সিংহের সরকার তাঁদের ক্রমশ কোণঠাসা করার চেষ্টা করছে। 

শুধু মেইতেইদের তফসিলি জনজাতিভুক্ত হওয়ার দাবির বিরোধিতা নয়। আরও একটি কারণে চড়েছে ক্ষোভের পারদ। মণিপুরের পাহাড়ি এলাকায় কুকি জনগোষ্ঠীদের বাস। সেই পাহাড়ি এলাকায় সংরক্ষিত অরণ্য থেকে কুকি জনগোষ্ঠীভুক্ত বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে অভিযোগ। আর সেটা নিয়েই চড়েছে ক্ষোভের পারদ। একাধিকবার বিক্ষোভও দেখানো হয়েছে।

পরিস্থিতি সামলাতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে। সেনা ও আধাসামরিক বাহিনী নামানো হয়েছে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিংসায় জড়িতদের শাস্তির আশ্বাস দিয়েছেন। দুই গোষ্ঠীর সদস্যদের সঙ্গেই দেখা করেছিলেন তিনি।

আরও পড়ুন: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

 

সেরা শিরোনাম

Nepal Flash Flood: নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
Delhi CJP Protest : 'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
CJP Delhi Protest: ছাড়া পেয়ে গেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান, এবার কী তোলপাড় হবে যন্তরমন্তর ?
ছাড়া পেয়ে গেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান, এবার কী তোলপাড় হবে যন্তরমন্তর ?
Cockroach Janata Party: অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়
অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget