এক্সপ্লোর

Maoists: মূলস্রোতে ফিরে দান্তেওয়ারায় এক সময় ভেঙে দেওয়া স্কুল নতুন করে গড়ছেন মাওবাদীরাই

দান্তেওয়ারা শহর থেকে ১০ কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা মাসাপাড়ায় অবস্থিত স্কুলটি। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ওই এলাকার সাক্ষরতার হার ৪২ শতাংশ। স্বভাবতই এলাকাবাসীর কাছে শিক্ষাপ্রতিষ্ঠানটির যথেষ্ট গুরুত্ব ছিল। কিন্তু এলাকায় মাওবাদী তৎপরতা বাড়তে থাকায় ২০০৮ সাল থেকে ২০১৫ সালের মধ্যে দুবার নাশকতার শিকার হয় ওই স্কুলটি। মাওবাদীরা স্কুলটিকে কার্যত ধ্বংস করে দিয়েছিলেন।

দান্তেওয়ারাঃ নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকাকালীন যে স্কুলটি তাঁরা দু‘বার কার্যত ধ্বংস করে দিয়েছিল, স্বাভাবিক জীবনে ফিরে আসার পর সেই শিক্ষাপ্রতিষ্ঠানটিই নতুন করে গড়ে তুলছেন তাঁরা। ছত্তিসগঢ়ের দান্তেওয়ারার প্রত্যন্ত এলাকায় একটি স্কুলকে নতুন করে সাজিয়ে তুলছেন আত্মসমর্পণকারী কিছু মাওবাদী। এই কাজে তাঁদের পূর্ণ সহযোগিতা করছে জেলা প্রশাসন। দান্তেওয়ারা শহর থেকে ১০ কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা মাসাপাড়ায় অবস্থিত স্কুলটি। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ওই এলাকার সাক্ষরতার হার ৪২ শতাংশ। স্বভাবতই এলাকাবাসীর কাছে শিক্ষাপ্রতিষ্ঠানটির যথেষ্ট গুরুত্ব ছিল। কিন্তু এলাকায় মাওবাদী তৎপরতা বাড়তে থাকায় ২০০৮ সাল থেকে ২০১৫ সালের মধ্যে দুবার নাশকতার শিকার হয় ওই স্কুলটি। মাওবাদীরা স্কুলটিকে কার্যত ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু তাঁরা স্বাভাবিক জীবনে ফেরার পর বুঝতে পারেন স্কুলটির গুরুত্ব কতখানি। এখন তাঁরাই নতুন করে গড়ে তুলছেন শিক্ষাপ্রতিষ্ঠানটিকে। হলুদ, সবুজ, গোলাপী রঙে রাঙিয়ে তুলেছেন শিক্ষাপ্রতিষ্ঠানকে। সন্তু কুঞ্জাম নামে আত্মসমর্পণকারী এক মাওবাদী বলেন, ’’যে স্কুলটি ধ্বংস করেছিলাম, গত তিন মাসের চেষ্টায় সেটিকে আবার নতুন করে গড়ে তুলতে পেরেছি। এবার নিজেদের সন্তানকে ওই স্কুলে পাঠাব।‘‘ গত ১ জুলাই ১৮ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। দান্তেওয়ারার পুলিশ সুপার অভিষেক জানান, তাঁরা রেললাইন, সেতু, স্কুল ভবন ধ্বংসের মতো বেশ কিছু নাশকতামূলক কাজ করেছেন। এখন তাঁরা রাজি হয়েছেন, তাঁরা যে জায়গাগুলির ক্ষতি করেছিলেন, সেগুলি পুনরায় গড়ে তুলবেন। পুলিশ সুপারের কথায়, ’’ওঁরা বলছেন, শিক্ষার কতখানি গুরুত্ব, আমরা এখন বুঝতে পারছি। তাই স্কুলটি নতুন করে গড়ে তুলছি।‘‘ স্কুল ভবনটি গড়ে তোলার প্রস্তাব পাওয়ার তিন দিনের মধ্যে প্রকল্পটির অনুমোদন দিয়েছেন জেলাশাসক দীপক সোনি। তিনি বলেন, ’’আমরা বুঝতে পারছি, এখানে রাস্তাঘাটের খুব প্রয়োজন। শিশুদের পড়াশোনা এবং যুবকদের চাকরির প্রয়োজন। তাই আমরা সহায়তা করব।‘‘

সেরা শিরোনাম

West Bengal News Live : গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় প্রথম অতিরিক্ত চার্জশিট পেশ করল ED
গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় প্রথম অতিরিক্ত চার্জশিট পেশ করল ED
গুঁড়িয়ে ফেলা হচ্ছে নামজাদা আবাসনের ১২৮ টা ফ্ল্যাট ! অনেকগুলির মালিকানাই রাজ্যের বড় নেতাদের
গুঁড়িয়ে ফেলা হচ্ছে নামজাদা আবাসনের ১২৮ টা ফ্ল্যাট ! অনেকগুলির মালিকানাই রাজ্যের বড় নেতাদের
Annapurna Yojana : ৩১ অগাস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, 'একটা বড় সংখ্যক...'
৩১ অগাস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, 'একটা বড় সংখ্যক...'
Jadavpur University:
"ওরা আমার বন্ধু..", যাদবপুরকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্পর্কে প্রতিক্রিয়া মমতার

ভিডিও

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে সব পক্ষকে নিয়ে কর্তৃপক্ষের বৈঠক, হঠাৎই অসুস্থ উপাচার্য
Police On Jadavpur Incident: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে', জানাল পুলিশ
Suvendu Adhikari: নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল করতে চায় আদানি গোষ্ঠী: মুখ্যমন্ত্রী
Mahua Moitra: ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget