এক্সপ্লোর

Air Travel Covid Guidelines: এখনও কি মাস্ক দরকার ? কী জানাল সরকার

COVID-19 Management: বিমান মন্ত্রক জানিয়েছে, বিমানে যাতায়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। যদিও করোনার বাড়বাড়ন্ত রুখতে মাস্ক পরার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।

নয়াদিল্লি: করোনার (Coroanvirus) কাঁটা পেরিয়ে ক্রমেই স্বাভাবিক হচ্ছে দেশ। এবার যাতায়াতে ক্ষেত্রেও বেশ কিছু ছাড় পাওয়া গেল। আন্তর্জাতিক এবং আন্তর্দেশীয় বিমানে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয় বলেই জানাল কেন্দ্রীয় সরকার (Central Governemnt)।

বিমানে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়: ২০২০ সালে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ে দেশে। সাময়িকভাবে বন্ধ ছিল উড়ান। পরে বিমান পরিষেবা চালু হলেও, তাতে একাধিক বিধি নিষেধ জারি করা হয়। যার মধ্য অন্যতম ছিল মাস্ক পরা। এমনকী মাস্ক না পরলে জরিমানাও করা হত। এবার সেই নিয়মে ছেদ পড়তে চলেছে। বিমান মন্ত্রক জানিয়েছে, বিমানে যাতায়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। যদিও করোনার বাড়বাড়ন্ত রুখতে মাস্ক পরার পরামর্শ দিচ্ছে কেন্দ্র। করোনা মোকাবিলায় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মাস্ক না পরলে জরিমানার বিষয়টি বিমানে ঘোষণা করা হবে না বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ০.০২ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৯। করোনাকে জয় করে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষ ২৮ হাজার ৫৮০। দেশে মৃত্যু হার ১.১৯ শতাংশ।

 

শেষমেশ কি কাটল করোনার কালো মেঘ ? মারণ ভাইরাসের একের পর এক ওয়েভের ধাক্কা, প্রাণহানি, মহামারির পর্ব কি পাকাপাকিভাবে অতীত হল? সেই প্রশ্নের যথাযথ উত্তর না মিললেও, বিমান মন্ত্রকের এই সিদ্ধান্তে খানিকটা হলেও স্বস্তির নিশ্বাস দেশবাসীর। ২০২০ সালের মার্চে কর্ণাটকের কালাবুর্গীর ৭৬ বছরের এক বৃদ্ধ দেশের প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে গোটা দেশজুড়ে থাবা করাল হয়েছিল মারণ ভাইরাসের। করোনা কেড়ে নিয়েছে অনেকেরই কাছের মানুষকে। শুধু প্রাণ নিয়েই থেমে থাকেনি করোনা। শরীরে থাবা বসিয়ে একাধিক মানুষকে অসুস্থ করে দেওয়া থেকে দেশ তথা বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কটের এক কালো সময় তৈরি করেছিল। করোনা ভ্যাকসিনের হাত ধরে আস্তে আস্তে যে কঠিন লড়াইয়ে ঘুরে দাঁড়ায় ভারত সহ গোটা বিশ্ব।

আরও পড়ুন: Dengue: ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ব্যর্থতার অভিযোগ, বিরোধীদের বিক্ষোভে ধুন্ধুমার

 

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
ABP Ananda Top 10,9 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget