এক্সপ্লোর

Bondi Beach Mass Shooting: অস্ট্রেলিয়ায় ইহুদিদের উৎসব চলাকালীন বন্দুকবাজ হামলা, নিহত কমপক্ষে ১১

Australia Mass Shooting: অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই বিচে ইহুদিদের উৎসব চলছিল।

সিডনি: অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে বন্দুকবাজ হামলা। ইহুদিদের উৎসব চলাকালীন হামলা চালাল বন্দুকবাজরা। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলছে। তবে হামলার ধরন দেখে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। কমপক্ষে ৫০ রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি করেছেন তাঁরা। (Australia Mass Shooting)

অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই বিচে ইহুদিদের উৎসব চলছিল। সেই সময় দুই বন্দুকবাজ সেখানে হামলা চালায় বলে জানা গিয়েছে।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ এবং জরুরি বিভাগ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। জীবন বাঁচানোর কাজে নিযুক্ত তাঁরা। (Bondi Beach Mass Shooting)

সোশ্যাল মিডিয়ায় অ্যান্টনি লেখেন, 'কমিশনারের সঙ্গে কথা হয়েছে আমার। বন্ডাই বিচ থেকে যে ছবি উঠে আসছে, তা ভয়াবহ। পুলিশের সঙ্গে সহযোগিতা করছি আমরা। ওই এলাকায় থাকা সকলকে বলব, পুলিশের নির্দেশ মেনে চলুন'।

এই মুহূর্তে পৃথিবীর সর্বত্র 'হনাকা' (Hanukkah) পালন করছেন ইহুদিরা। আটদিন ব্যাপী এই উৎসবেই সেজে উঠেছিল বন্ডাই সমুদ্রসৈকতে। রবিবার সেখানেই সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে দুই বন্দুকবাজ হামলা চালায় বলে জানা যাচ্ছে। বহু মানুষ সেখানে জড়ো হয়েছিল উৎসব উপলক্ষে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১১ জন মারা গিয়েছেন। দুই হামলাকারীকে নাগালে পাওয়া যায়, যার মধ্যে একজন মারা গিয়েছে বলে খবর। তাদের কাছে IED ছিল বলে সন্দেহ। আহত হয়েছেন দুই পুলিশকর্মীও। তবে 'হনাকা' উপলক্ষে, ইহুদিদের নিশানা করেই হামলা চালানো হয় কি না, এখনও তাতে সিলমোহর দেয়নি পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা গিয়েছে, এক বন্দুকবাজের দিকে ছুটে যাচ্ছেন এক ব্যক্তি। গাড়ির আড়াল থেকে বেরিয়ে সোজা ছুটে যান তিনি। হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর। শেষ পর্যন্ত হামলাকারীর হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিতে সফল হন তিনি। অস্ত্র খুইয়ে হানলাকারী পিছু হটতে শুরু করে। আর এক হামলাকারীকে একটি সেতুর উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশে দাঁড়িয়ে থাকা একজনের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে সে। ওই ব্যক্তি হাত চেপে ধরে ছুটতে শুরু করেন। তাঁর হাতে গুলি লাগে বলে জানা গিয়েছে। এক হামলাকারীকে নাভিদ আক্রম বলে শনাক্ত করেছেন কেউ কেউ। তার বয়স ২৪ বছর বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার ছবিও ছড়িয়ে পড়েছে।

অস্ট্রেলিয়ায় সচরাচর বন্দুকবাজ হামলার মতো অপরাধ ঘটে না। তাও আবার বন্ডাই সমুদ্রসৈকতের মতো জনসমাগমপূর্ণ এলাকায়। সারাক্ষণই সেখানে বিপুল পুলিশ মোতায়েন থাকে। ১৯৯৬ সালে পোর্ট আর্থার গণহত্যার পর অস্ত্রশস্ত্র নিয়ে কঠোর আইনও রয়েছে অস্ট্রেলিয়ায়। তাই এই ধরনের ঘটনা বিরল। রবিবারের হামলার ঘটনায় তাই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। 

এই ঘটনায় মুখ খুলেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি বলেন, "এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে আমাদের ভাইবোনেরা সন্ত্রাসবাদীদের হামলার শিকার, ইহুদির উপর নৃশংসা হামলা।" ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে একজোট হতেও আহ্বান জানান তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget