এক্সপ্লোর
জগদ্দলে বাইক আটকে কিশোরকে মাথায় গুলি করে খুন দুষ্কৃতীদের
মোটরবাইক থেকে নামিয়ে ১৬ বছরের কিশোরকে গুলি করে দুষ্কৃতীরা

উত্তর ২৪ পরগনা: ফের জগদ্দলে দুষ্কৃতী দৌরাত্ম্য। মোটরবাইক থেকে নামিয়ে ১৬ বছরের কিশোরকে গুলি করে খুন। গতকাল রাতে জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিল আব্দুল ওয়াকার। অভিযোগ, রাস্তায় বাইক থামিয়ে আচমকাই গুলি করে দুষ্কৃতীরা। মাথায় গুলি লাগে ওই কিশোরের। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। খুনের কারণ এখনও স্পষ্ট নয়।
Before You Go
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে





















